কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানে ৫০ শতাংশ অবদান জাতীয় বিশ্ববিদ্যালয়ের : ভিসির দাবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ দাবি করেছেন যে, জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান অন্তত ৫০ শতাংশ। এই গণঅভ্যুত্থানের চেতনা বিকাশে উচ্চ শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূরীকরণে জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বাত্মক পদক্ষেপ নেবে।

রোববার (২০ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালার আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান।

ভিসি আমানুল্লাহ আরও বলেন, দেশের মোট উচ্চশিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। এই শিক্ষার্থীরা ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া ছাড়াই দেশের স্বার্থে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল। তাদের অবদান কেবল ২৬ জন শহীদের আত্মত্যাগের মধ্যে সীমাবদ্ধ নয়।

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতি রক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষা বৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়’ চালু করেছে। এ ছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শহীদ পরিবার এবং আহত শিক্ষার্থীদের সকল ধরনের ফি মওকুফ করা হয়েছে। ভিসি আমানুল্লাহ জানান, জুলাই অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও অনেক পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

ড. আমানুল্লাহ বলেন, বিশ্বের বেশিরভাগ গণঅভ্যুত্থানের লক্ষ্য অর্জিত হয়নি অংশগ্রহণকারীদের মধ্যে অনৈক্যের কারণে। তিনি সতর্ক করেন যে, সবক্ষেত্রে সমতা প্রতিষ্ঠায় মতভেদ দূর করতে না পারলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখা কঠিন হবে। তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান, যাতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা অনুসরণ করে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম, এস্টেট দপ্তরের পরিচালক মোসলেম উদ্দিন, সহযোগী অধ্যাপক হাদিউজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মিয়া হোসেন রানা, আবু হানিফ খন্দকার, আকরাম হোসেন, মাসুদুর রহমান এবং কর্মচারীদের পক্ষে ইয়াকুব হোসেন, আলমগীর সরকার, মিয়াজউদ্দিন প্রমুখ। আলোচনা সভার উপস্থাপনা ও সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন আহমেদ শিশির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X