কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৭:২৭ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

১৮ বছরে বিমানবাহিনীর যত বিমান দুর্ঘটনা 

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ। ছবি : কালবেলা
বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ। ছবি : কালবেলা

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ‘এফটি-৭ বিজিআই’ মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দেড় শতাধিক। এ নিয়ে গত ১৮ বছরে বাংলাদেশের বিমানবাহিনীর কতগুলো বিমান দুর্ঘটনার শিকার হয়েছে এবং ভারতের বিমানবাহিনীর দুর্ঘটনার পরিমাণ কত তার একটা সংখ্যা ও তুলনা তুলে ধরেছেন সাংবাদিক আহমেদ হোসাইন।

সোমবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য তুলে ধরেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত বাংলাদেশ বিমানবাহিনীর নিজের স্বীকার করা মোট দুর্ঘটনার সংখ‍্যা ১৪টি। একই সময়ে ভারতীয় বিমানবাহিনীর নিজের স্বীকার করা দুর্ঘটনার পরিমাণ ৮৫। কিন্তু, ভারতের আছে (২০২৪-এর হিসাব) ১ হাজার ২৯০টি বিমান আর ৫০০টি হেলিকপ্টার। বাংলাদেশ বিমানবাহিনীর আছে (২০২৩-এর হিসাব) ১২৫টি বিমান ও ৬১টি হেলিকপ্টার। ভারতীয় বিমানবাহিনীর দুর্ঘটনার অনুপাত ৪ দশমিক ৭ শতাংশ। বাংলাদেশ বিমানবাহিনীর দুর্ঘটনার অনুপাত ১০ দশমিক ৯৩ শতাংশ। এটা ভারতের তুলনায় ৬ শতাংশ বেশি।

তিনি লেখেন, তারপরও ভারতের প্রতিরক্ষা ক্রয়ে দুর্নীতির সঙ্গে ট্রেনিং বিমান দুর্ঘটনা ও পাইলটদের মৃত‍্যুর সম্পর্ক নিয়ে আমির খানের অভিনয় করা একটা বিখ‍্যাত ছবিও আছে।

পোস্টে, বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো দুর্ঘটনার হিসাব তুলে ধরেন তিনি।

* ৮ এপ্রিল ২০০৮ – চেংদু এফ‑৭ জেট দুর্ঘটনা (১টি)

* ২০ ডিসেম্বর ২০১০ – দুটি পিটি‑৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে (২টি)

* ৮ এপ্রিল ২০১২ – অ্যারো এল‑৩৯ ক্র্যাশ (১টি)

* ২৬ এপ্রিল ২০১২ – একটি পিটি‑৬ ভারতীয় ভূখণ্ডে জরুরি অবতরণ করে (১টি)

* ১৩ মে ২০১৫ – এমআই‑১৭ হেলিকপ্টার দুর্ঘটনা (১টি)

* ২৯ জুন ২০১৫ – এফ‑৭এমবি যুদ্ধবিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত (১টি)

* ১১ জুলাই ২০১৭ – ইয়াক‑১৩০ দুর্ঘটনা, লোহাগড়ায় (১টি)

* ২৭ ডিসেম্বর ২০১৭ – দুটি ইয়াক‑১৩০ মাঝ আকাশে সংঘর্ষে বিধ্বস্ত (২টি)

* ৩ জানুয়ারি ২০১৮ – এমআই‑১৭ হেলিকপ্টার ক্র্যাশ (১টি)

* ১ জুলাই ২০১৮ – কে‑৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান রাতের মিশনে যশোরে বিধ্বস্ত (১টি)

* ২৩ নভেম্বর ২০১৮ – এফ‑৭বিজি বিমান টাঙ্গাইলে দুর্ঘটনায় পড়ে (১টি)

* ৯ মে ২০২৪ – ইয়াক‑১৩০ বিমান চট্টগ্রামে বিধ্বস্ত (১টি)

* ২১ জুলাই ২০২৫ – এফ‑৭বিজিআই প্রশিক্ষণ জেট ঢাকায় একটি স্কুলে বিধ্বস্ত (১টি)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১০

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১১

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১২

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৩

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৪

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৫

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৬

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৮

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৯

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

২০
X