কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৭:০০ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

নেপালে আদালতের রায়ের খবর প্রত্যাখ্যান ইউএস-বাংলার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত যাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে নেপালের কাঠমান্ডু জেলা আদালত। গত মঙ্গলবার বিচারক দিবাকর ভট্টের আদালত এই রায় দেন। নেপালের সংবাদমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’ এক খবরে এ তথ্য জানিয়েছে।

তবে ইউএস-বাংলা বলছে, এই ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই।

ইউএস-বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউএস-বাংলা এয়ারলাইন্স এখনো কোনো আনুষ্ঠানিক বা আদালতের রায় সংক্রান্ত তথ্য পায়নি। আদৌ এমন কোনো রায় হয়েছে কি না, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

লিগ্যাল টিম বিষয়টি গুরুত্বসহকারে বিষয়টি যাচাই করছে বলেও জানিয়েছে বিমান সংস্থাটি।

এমন কোনো রায় থেকে থাকলে তা আইনিভাবে বিশ্লেষণ করে যথাযথ সময়ে গণমাধ্যমে অবহিত করা হবে বলেও উড়োজাহাজ সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা জানিয়েছেন, কাঠমান্ডু পোস্টে প্রকাশিত প্রতিবেদন থেকে দেশে কোনো কোনো গণমাধ্যম সেই খবর প্রকাশ করেছে। তাই আদালতের কোনো নিশ্চিত তথ্য বা রায়ের অনুলিপি ছাড়া ভিন্ন দেশের কোনো সংবাদমাধ্যমে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচার থেকে বিরত থাকার থাকার জন্য তারা অনুরোধ করছেন।

২০১৮ সালের ১২ মার্চ ইউএস-বাংলার একটি বোম্বারডিয়ার ড্যাশ–৮ উড়োজাহাজ ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে সরে গিয়ে আগুন ধরে যায়। এতে ৭১ জন আরোহীর মধ্যে ৫১ জন নিহত হন।

নিহতদের মধ্যে ২২ জন নেপালি, ২৮ জন বাংলাদেশি এবং একজন চীনা নাগরিক ছিলেন। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X