কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

বিশ্ব বাঘ দিবস আজ

রয়েল বেঙ্গল টাইগার। ছবি : সংগৃহীত
রয়েল বেঙ্গল টাইগার। ছবি : সংগৃহীত

আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ব বাঘ দিবস। বনের রাজা সিংহ হলেও বাঘের দাপটে কাঁপে গোটা জঙ্গল। গায়ের ডোরা দাগ, চোখের তীক্ষ্ণ দৃষ্টি তার অস্তিত্বের জানান দেয়। শক্তি, গতি আর ধৈর্যের এক নিখুঁত সংমিশ্রণ এই শিকারি। তার উপস্থিতিতে থমকে যায় চারপাশের প্রাণিকুল। বাঘ শুধু বন্যপ্রাণী নয়, বহু সংস্কৃতি আর কল্পনার অনন্য প্রতীক। তার গর্জন মানে প্রাকৃতিক রাজত্বে আধিপত্যের ঘোষণা।

তবে পৃথিবীর সবচেয়ে করুণ ও সংকটাপন্ন বন্যপ্রাণীদের তালিকায় শীর্ষে রয়েছে এই বনরাজ। ক্রমাগত আবাসস্থল ধ্বংস, খাদ্যাভাব ও চোরাশিকারির কারণে দ্রুতই কমে যাচ্ছে বাঘের সংখ্যা। এক সময় যাদের গর্জনে কাঁপত জঙ্গল, আজ তারাই টিকে থাকার লড়াইয়ে হেরে যাচ্ছে। নানা দেশে বিলুপ্তপ্রায় তকমা পেয়ে গেছে এই দুর্ধর্ষ প্রাণীটি। টিকে থাকা বাঘগুলোও এখন অনিরাপদ বনাঞ্চলে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাঘের অস্তিত্ব তাই শুধু প্রয়োজন নয়, অপরিহার্য। আর তার অস্তিত্বই টিকিয়ে রাখতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব বাঘ দিবস’।

একসময় পৃথিবীতে বাঘের ৯টি উপপ্রজাতি ছিল। কিন্তু শতাধিক বছর আগে এর তিনটি প্রজাতি বিলুপ্ত হয়ে যায়।

বর্তমানে টিকে আছে ছয়টি উপপ্রজাতির বাঘ। এর মধ্যে বাংলাদেশের রয়েল বেঙ্গল টাইগার অন্যতম। বাংলাদেশ ছাড়া এশিয়ার মাত্র কয়েকটি দেশের বনে-জঙ্গলে এই বাঘের বসবাস। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে সাগরঘেঁষা নোনা জলাভূমির বাদাবন-সুন্দরবন হচ্ছে বাঘের প্রধান বিচরণস্থল। এই বাঘকে বলা হয় বেঙ্গল টাইগার। বিশ্বের অন্যান্য অঞ্চলের বাঘ একেবারে আলাদা বৈশিষ্ট্যের।

একসময় পৃথিবী থেকে সবচেয়ে বড় মাংসাশী প্রাণী বাঘ বিলুপ্ত হতে চলেছিল। তখন বাঘ রক্ষায় ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটাসবার্গ শহরে বাঘ আছে এমন দেশগুলোকে নিয়ে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকেই বাঘ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে ২৯ জুলাইকে বিশ্ব বাঘ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি ২০২২ সালের মধ্যে বিশ্বে বাঘের সংখ্যা দ্বিগুণে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘোষণা অনুযায়ী, বাঘ রক্ষায় পার্শ্ববর্তী দেশ ভারত. নেপাল ও ভুটান বাঘের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণ বাড়ালেও বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। এর অন্যতম কারণ দিন দিন বনভূমি কমে যাওয়া এবং বনে চোরা শিকারিদের নিয়ন্ত্রণ করতে না পারাকেই দায়ী করছেন গবেষকরা।

সারা বিশ্বের মতো বাংলাদেশে দিনটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি’। দিবসটি উদ্‌যাপনের মূল লক্ষ্য বাঘ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং বাঘ রক্ষায় নীতিনির্ধারক, বিজ্ঞানী, স্থানীয় জনগোষ্ঠী ও পরিবেশকর্মীদের মধ্যে সমন্বিত প্রচেষ্টা জোরদার করা। বাংলাদেশ প্রতি বছরের মতো এবারও বাঘ দিবস পালন করছে বিশেষ কর্মসূচির মাধ্যমে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ

ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যমুনার পানি বৃদ্ধি: আমনের বীজতলা তলিয়ে বিপাকে কৃষক

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

বগুড়ায় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

১০

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

১১

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

১২

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

১৩

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

১৪

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

১৫

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

১৬

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

১৭

টিউবওয়েলের পানি পান করে একজনের মৃত্যু, ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক 

১৮

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

১৯

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

২০
X