ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে কাফনের কাপড় পরে প্রতিবাদ

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে কাপনের কাপড় পরে প্রতিবাদ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে কাপনের কাপড় পরে প্রতিবাদ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে বেশ কয়েকদিন ধরে নানা ধরনের কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তাদের এই দাবি না মানায় এবার কাপনের কাপড় পরে প্রতিবাদ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ১০ দিনব্যাপী লাগাতার কর্মসূচির অংশ হিসেবে সপ্তম দিনে এ প্রতিবাদ জানান তারা।

আন্দোলকারীরা জানান, মহামারি করোনার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে দুই বছরের অধিক সময় নষ্ট হয়ে গেছে। এ সময় সব চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা বন্ধ ছিল। বাংলাদেশের প্রত্যেক বিশ্ববিদ্যালয়েই কমবেশি সেশনজট রয়েছে। ফলে সেশনজটের কারণেও শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে মূল্যবান সময় নষ্ট হয়। এ ছাড়া, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন করতে গড়ে ২৫-২৬ বছর সময় লাগে। কিন্তু চাকরির বয়স ৩০ হওয়ায় তা খুবই কম সময় বলে তারা মনে করেন। সেজন্য তারা বয়স বৃদ্ধির দাবি জানিয়েছেন। কিন্তু সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীত করার জন্য প্রায় ১০ বছর ধরে শিক্ষার্থীরা আন্দোলন করলেও সময়সীমা বাড়ানো হচ্ছে না। অথচ বিশ্বের ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর। আবার কোনো কোনো দেশে তা উন্মুক্ত।

এ বিষয়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. শরিফুল হাসান শুভ বলেন, উন্নত বিশ্বের প্রতিটি দেশে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও একই অবস্থা। মেধা এবং যোগ্যতা থাকলে সার্টিফিকেট কেন প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে? আমরা আমাদের যোগ্যতা বলে চাকরি নিব। আমাদের ত্রিশের বেড়াজালে আটকে রাখার কারণে আজকে আমাদের কাফনের কাপন পরে প্রতিবাদ করতে হচ্ছে। কাফনের কাপড় পরে আমরা সরকারকে বলতে চাই আপনারা আমাদের দাবিটি দ্রুত মেনে নিন।

তিনি আরও বলেন, করোনা মহামারি ও নানা কারণে সার্টিফিকেট উত্তোলন করতে আমাদের ২৬ থেকে ২৭ বছর লেগে যায়। বাকি থাকে তিন থেকে চার বছর যা খুবই অপ্রতুল। চাকরি আবেদনের বয়সসীমা বাড়ালে হাজার হাজার বেকার চাকরি পাবে আর যদি না পায় তাহলে তারা নিজের মতো করে অন্য ব্যবস্থা করে নেবে। ৩০ বছরের পরেও শিক্ষার্থীরা মেধার প্রমাণ দিচ্ছে। আপনারা জানেন জুডিশিয়ারি সার্ভিস কমিশন, মুক্তিযোদ্ধা কোটা, ডাক্তাররা যদি ৩২ বছরে চাকরি নিয়ে মেধার প্রমাণ দিতে পারে। তাহলে আমরা কেন পারব না। এই আন্দোলন প্রত্যেকটি শিক্ষার্থীর। লাখ লাখ শিক্ষার্থীরা আমাদের সমর্থন দিচ্ছে। অনেক শিক্ষার্থীর সরাসরি আমাদের সাথে রয়েছে অনেকে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে রয়েছে। গতকাল অভিনব প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় হাজার হাজার শিক্ষার্থী মিছিল করেছে। যেহেতু বাংলাদেশের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে সেহেতু আমাদের ত্রিশের বেড়াজালে আটকে না রেখে চাকরিতে আবেদনের বয়সসীমা মিনিমাম ৩৫ করে দেওয়া হোক। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারও এই বিষয়টি উল্লেখ ছিল। সংসদ চলমান। আমরা আশা করি, আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে প্রশাসন আমাদের ঘরে ফেরাবে।

আজকের কর্মসূচিতে পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভর নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব মোহাম্মদ রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব এ আর খোকন, যুগ্ম আহ্বায়ক অমিত বসাক শুভ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X