কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৫:০৪ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপি নেতার বক্তব্য নিয়ে ইসি সচিবের প্রতিক্রিয়া

সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) মেরুদণ্ড নেই। এ বিষয়টি নজরে আনলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ পাল্টা প্রশ্ন করে বলেন, মেরুদণ্ড না থাকলে সোজা হয়ে দাঁড়িয়ে আছি কীভাবে?

সোমবার (৪ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে রোববার (৩ আগস্ট) আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। আর এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সে প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে। দিন দিন এ ইলেকশন কমিশনকে যত দেখতে পাচ্ছি, ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মেরুদণ্ড না থাকলে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আছি কীভাবে? রাজনৈতিক বক্তব্য আমার এরিয়া না। আমার এরিয়াটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার। প্রথম উত্তরটা যদি নেন, তাহলে এখন পর্যন্ত তো দাঁড়িয়ে আছি এবং আপনারা দোয়া করেন যেন এভাবে দাঁড়িয়ে থাকতে পারি।

তিনি প্রশ্ন রেখে বলেন, আমি যদি ইসির অংশ হয়ে থাকি, তাহলে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটাকে কি মনে হয় না যে আমার মেরুদণ্ড আছে?

আস্থার ঘাটতির বিষয়ে প্রশ্ন করা হলে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আস্থার বিষয়টি হচ্ছে আমি কতটুকুতে খুশি হবো এটি নিজের ব্যাপার। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আপনাদের মাধ্যমে তো আমরা সবকিছু জানাচ্ছি। যতটুকু সম্ভব সব তথ্যই আপনাদেরকে আমরা দেই। আপনাদের প্রশ্ন এবং পূরক প্রশ্নেরও জবাব দেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১০

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১১

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১২

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৩

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৪

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৫

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৬

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৭

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১৮

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১৯

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

২০
X