কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৬ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ
সংসদে মোকাব্বির খান

মানুষ বলে বাণিজ্যমন্ত্রী সিন্ডিকেটের গডফাদার

সংসদ সদস্য মোকাব্বির খান। ছবি : সংগৃহীত
সংসদ সদস্য মোকাব্বির খান। ছবি : সংগৃহীত

দেশের সাধারণ মানুষ বাণিজ্যমন্ত্রীকে ‍সিন্ডিকেটের মূলহোতা এবং গডফাদার বলে মনে করে। এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান। তিনি বলেন, ‘সাধারণ মানুষকে প্রতিমুহূর্তে অসাধু ব্যবসায়ী ও লুটেরারা শোষণ করছেন। তাদের সম্পর্কে বলা যাবে না। আর বাণিজ্যমন্ত্রীতো নিজেই বলে দিয়েছেন সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। অবশ্য মানুষ এখন বলে বাণিজ্যমন্ত্রী নিজেই সিন্ডিকেটের মূলহোতা এবং গডফাদার। তাই স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ এমন কিছু করবেন না যাতে মানুষের কষ্ট...।’

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ঔষধ ও কসমেটিকস বিলের সংশোধনীর ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মোকাব্বির খান।

দেশের প্রতিটি ব্যবসা অসাধু সিন্ডিকেটের কাছে জিম্মি বলে দাবি করেন গণফোরামের এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে কিছু ওষুধের মূল্য তালিকা দেওয়া হয়। কিন্তু সেটার কোনো মনিটরিং নেই। একটা প্যারাসিটামলের দাম এক টাকা কিন্তু এর সঙ্গে একটা কিছু যোগ করে দুই টাকা বা তিনটাকা করে দেওয়া হয়। যার ইচ্ছেমতো দাম ধরে দেয়। কারণ এটি মূল্য তালিকায় নেই।

এদিন ঔষধ ও কসমেটিকস বিল-২০২৩ পাস হয়। এই বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে গণফোরামের এই সদস্য বলেন, এই বিলের সঙ্গে স্বার্থান্বেষী মহলের স্বার্থ জড়িত। এরমধ্যে বেশকিছু ধারা জনস্বার্থ পরিপন্থি হতে পারে। তাই বিলটি কোনো পীর-দরবেশের স্বার্থে তড়িঘড়ি করে পাস করা ঠিক হবে না।

এ সময় জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম ও শামীম হায়দার পাটোয়ারী বলেন, কসমেটিকস এবং ঔষধ দুটি ভিন্ন দ্রব্য। কিন্তু হঠাৎ করেই ঔষধ প্রশাসনের হাতে কেন দেওয়া হচ্ছে। এই বিষয়ে বৈঠকের আয়োজন করা হলেও কসমেটিকস ব্যবসায়ীদের সেখানে ডাকা হয়নি।

বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে জাপার সদস্য পীর ফজলুর রহমান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিজের দায়িত্ব ঠিকভাবে করতে পারছে না। ২৩৬টি ঔষুধের দাম বাড়ানো হয়েছে। এসব বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কিছুই করছে না। এরমধ্যে আবার তাদের কেন এই দায়িত্ব দেওয়া হবে, বিষয়টি পরিষ্কার নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

হান্নান মাসউদের পথসভায় হামলা

১০

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

১১

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১২

যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই হাতপাখায় ভোট দিন : চরমোনাই পীর

১৩

জামায়াতের ভাইরাল ‘নারী’ ইস্যুতে আপত্তিকর পোস্ট, লজ্জায় ডাকসু নেত্রী

১৪

বাড়ির গেটের সামনে ককটেল ও চিরকুট রেখে হুমকি

১৫

কুষ্টিয়ায় অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

শহীদ মামুনের বোনের মাটির ব্যাংক হাতে নিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

১৭

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক, প্রশ্ন মাহদী আমিনের

১৮

ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের

১৯

আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি

২০
X