খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সেনাপ্রধানের নির্দেশে বিশুদ্ধ পানি পেল দুর্গম পাহাড়ি দুই গ্রাম

সৌরবিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্পের উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। ছবি : কালবেলা
সৌরবিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্পের উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। ছবি : কালবেলা

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদ রেজামণিপাড়া ও কারিগরপাড়ার মানুষের দীর্ঘদিনের বিশুদ্ধ খাবার পানির সংকটের অবসান হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের উদ্যোগে। সৌরবিদ্যুতের মাধ্যমে টেকসই পানি প্রকল্প বাস্তবায়নের ফলে এখন ঘরে বসেই বিশুদ্ধ পানি পাচ্ছেন এ দুই গ্রামের বাসিন্দারা।

গত ২৯ মার্চ রেজামণিপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তাদের পানির সংকটের কথা জানতে পারেন। তখনই তিনি টেকসই সমাধানের লক্ষ্যে সৌরবিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রকল্পটির উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে নিরাপত্তার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। সেনাপ্রধানের নির্দেশনায় এ বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। একে অপরের পরিপূরক হয়ে শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ন রেখে আমাদের এগিয়ে যেতে হবে।

দীর্ঘদিন ধরে কারিগরপাড়া ও রেজামণিপাড়ার ১২০টি পরিবার কূপ ও ঝিরি থেকে পানি সংগ্রহ করত। বিশুদ্ধ পানির ব্যবস্থা হওয়ায় সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয়রা বলেন, আগে ঝিরি ও কূপ থেকে পানি এনে পান করতে হতো। এখন ঘরেই বিশুদ্ধ পানি পাচ্ছি।

সেনাপ্রধান কর্মজীবনের শুরুতেই রেজামণিপাড়া আর্মি ক্যাম্পে ক্যাম্প কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১১

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১২

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৩

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৪

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৫

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৬

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৭

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৮

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১৯

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X