চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে শতবর্ষী কালী মন্দিরে গয়না-টাকা চুরি

চট্টগ্রামে দেড়শ বছরের পুরোনো এক কালী মন্দিরে প্রতিমার অলঙ্কার ও দান বাক্স থেকে টাকা চুরি। ছবি : কালবেলা
চট্টগ্রামে দেড়শ বছরের পুরোনো এক কালী মন্দিরে প্রতিমার অলঙ্কার ও দান বাক্স থেকে টাকা চুরি। ছবি : কালবেলা

চট্টগ্রামে দেড়শ বছরের পুরোনো এক কালী মন্দিরে প্রতিমার অলঙ্কার ও দান বাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। প্রায় ১৫০ বছরের পুরোনো কালী মন্দিরটিতে এই প্রথম চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মন্দিরের সেবায়েত পরিবারের সদস্য সানা ভট্টাচার্য্য।

শনিবার (০৮ নভেম্বর) রাত থেকে রোববার (০৯ নভেম্বর) ভোররাতের মধ্যে নগরীর সদরঘাট কালী মন্দিরে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে ধারণা মন্দিরের সেবায়েতদের।

রোববার সকাল ৭টার দিকে মন্দিরের দরজা খুলতে গিয়ে তারা চুরির বিষয়টি টের পান বলে জানিয়েছেন সানা ভট্টাচার্য্য।

সানার ভাষ্য, মন্দিরের মূল ফটকের দরজার তালা ঠিক আছে। আমাদের ধারণা মন্দিরের পেছনে ঘরের চালের উপরে উঠে মূল মন্দিরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে চোর মন্দিরে প্রবেশ করতে পারে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে কোনো সিসি ক্যামেরা নেই। তারা এজাহার দিচ্ছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

সানা ভট্টাচার্য্য বলেন, প্রায় ১৫০ বছরের পুরোনো কালী মন্দিরটিতে এই প্রথম চুরির ঘটনা ঘটেছে। চোরের দল কালীর মাথায় থাকা প্রতিটি চার ভরি ওজনের একটি স্বর্ণ ও একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রুপার মুণ্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট ও দান বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে গেছে।

নগরীর ঐতিহ্যবাহী এ কালী মন্দিরে প্রতিদিন বিপুল ভক্তের সমাগম ঘটে। তারা দান বাক্স প্রণামী দিয়ে থাকেন। সে হিসেবে দান বাক্সে ৬০ থেকে ৭০ হাজার টাকা থাকতে পারে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালি সড়ক যোগাযোগ বন্ধ

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুষি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১০

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১১

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

১৩

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

১৪

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

১৫

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১৬

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১৭

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১৮

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৯

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

২০
X