সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০১:০৩ এএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০১:০৪ এএম
অনলাইন সংস্করণ

ডিবি হেফাজতে আনার ৬ দিন পর হাসপাতালে মৃত্যু

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকার ৬ দিন পর হাসপাতালে এক ব্যক্তির মারা যাওয়ার খবর পাওয়া গেছে। স্বজনদের অভিযোগ, নির্যাতনের কারণে তিনি প্রথমে আহত হন এবং পরে মারা যান।

গত ৫ জুন রাতে রাজধানীর বাউনিয়ায় এক নারী খুন হন। ঘটনার পরদিন সন্ধ্যায় ওই বাড়ির দারোয়ান আলাল উদ্দিনকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে ডিবি পুলিশ।

এরপর শুক্রবার (১৬) ডিবি থেকে ফোন করে জানানো হয় তিনি মারা গেছেন। তবে কীভাবে মারা গেলেন এ বিষয়ে ডিবির পক্ষ থেকে কিছুই বলা হয়নি।

বাউনিয়া এলাকায় আলালের বাড়ি। তার বাবার নাম নূর উদ্দিন। ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি এলাকার হায়দার আলীর বাড়িতে দারোয়ানের চাকরি করতেন।

এ বিষয়ে শনিবার (১৭ জুন) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক সংবাদমাধ্যমকে জানান, আলালকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। অসুস্থ হয়ে পড়লে আদালতের নির্দেশে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আলালের ফুফাতো ভাই নেহাজ উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ওই নারীর লাশ উদ্ধারের পরদিন সন্ধ্যায় (৬ জুন) আলালকে ডিবি তুলে নিয়ে যায়। এরপর তার ব্যাপারে পরিবারকে আর কিছু জানানো হয়নি।

তিনি বলেন, আমাকে শুক্রবার (১৬ জুন) রাত ১০টার দিকে হৃদরোগ হাসপাতাল থেকে ফোন করে বলা হয়, আলাল মারা গেছেন। আমরা হাসপাতালে যাওয়ার পরও আমাদের লাশের কাছে যেতে দেওয়া হয়নি। তখন পুলিশ জানায়, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মরদেহ নিতে হবে।

নেহাজের দাবি, আলালের বিরুদ্ধে কোনো মামলা নেই। শুধুমাত্র সন্দেহের জেরে তাকে তুলে নিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আলালের মরদেহের ছবিও তিনি দেখেছেন বলে জানান।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় ডিবির পরিদর্শক সিদ্দিকুর রহমান আলালকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখান থেকে তাকে হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত অবস্থায় পেয়েছেন।

মর্গ সূত্রে জানা গেছে, শনিবার (১৭ জুন) রাতে আলালের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের সঙ্গে সুরতহাল প্রতিবেদন পাঠানো হয়নি।

তুরাগ থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ জুন সকালে বাউনিয়ার একটি বাসা থেকে ফাতেমা আক্তার (৩৩) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। ফাতেমার ভাই মুরাদ মিয়া তুরাগ থানায় ফাতেমার স্বামী সাইফুল ইসলামকে আসামি করে মামলা করেন। পরে সাইফুলকে পরে গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১০

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১১

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

১২

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৩

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১৪

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

১৫

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

১৬

মাদক ব্যবসার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৭

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

১৮

বহরে আসছে ২১ নতুন উড়োজাহাজ, আন্তর্জাতিক রুটও বাড়াবে ইউএস–বাংলা

১৯

ইরানের যেকোনো হামলার জবাবে পূর্ণ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ইসরায়েলের

২০
X