রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে ইউএনডিপির মাধ্যমে এসব আনা হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশকে ৪০ হাজার বডি ক্যামেরা সরবরাহ করা হবে। আজকের বৈঠকে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে, যা আমরা অনুমোদন দিয়েছি। পুলিশ বাহিনীর জন্য এই বডি ক্যামেরাগুলো অত্যন্ত জরুরি। যত দ্রুত সম্ভব এগুলো সংগ্রহ করতে হবে।

এই উদ্যোগে কত টাকা খরচ হবে—জানতে চাইলে উপদেষ্টা বলেন, ব্যয় কয়েকশ কোটি টাকা হতে পারে, তবে নির্দিষ্ট করে এখনই বলা সম্ভব নয়। ইউএনডিপির (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) মাধ্যমে এসব ক্যামেরা সংগ্রহ করা হবে।

কেন ইউএনডিপির মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে—এ প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা যেমন টিকা ইউনিসেফের মাধ্যমে আনি, ঠিক তেমনি এখানে ইউএনডিপি আমাদের জন্য মান ও দামের নিশ্চয়তা দেবে। এতে আমাদের টেন্ডার প্রক্রিয়ার জটিলতায় যেতে হবে না, কারও সঙ্গে দরকষাকষিও লাগবে না।

বডি ক্যামেরা কেনার অর্থের উৎস প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্পের ব্যয় বাংলাদেশ সরকারই বহন করবে। অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ দেওয়া হবে এবং নির্বাচন সংক্রান্ত খাত থেকেই খরচ মেটানো হবে। তবে এই ক্যামেরাগুলো নির্বাচন কমিশনের জন্য নয়, সরাসরি পুলিশের ব্যবহারের জন্য দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X