রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন কার্যক্রম স্থগিত

ভোটার তালিকার ত্রুটি ও জটিলতার কারণে ব্রাকসুর নির্বাচন কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ছবি : কালবেলা
ভোটার তালিকার ত্রুটি ও জটিলতার কারণে ব্রাকসুর নির্বাচন কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ছবি : কালবেলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন কার্যক্রম ভোটার তালিকার ত্রুটি ও জটিলতার কারণে স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে প্রশাসনিক ভবনের সামনে এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের ঘোষণা দেয় কমিশন।

তপশিল অনুযায়ী রোববার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে সোমবার বিকেল ৪টার দিকে শেষ হয়। এর কিছুক্ষণ পরই তারা এ ঘোষণা দেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার ড. মো. শাহজামান, নির্বাচন কমিশনার মো. আমির শরীফ, মো. মাসুদ রানা, ড. মোহসিনা আহসান, মো. হাসান আলী ও ড. প্রদীপ কুমার সরকার উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ড. মোহসিনা আহসান বলেন, হলভিত্তিক ভোটার তালিকার অসঙ্গতি দূর না হওয়া পর্যন্ত মনোনয়নপত্র বিতরণসহ তপশিলের অন্যান্য কার্যক্রম স্থগিত থাকবে। এ সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নির্বাচন কমিশন হলভিত্তিক ভোটার তালিকা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করার পর তার দপ্তর থেকে যে ভোটার তালিকা ও হল সংযুক্তি সম্পর্কিত নথিপত্র প্রদান করা হয়েছে তাতে একাধিক গুরুতর অসঙ্গতি, ভুল তথ্য এবং অসম্পূর্ণতা পাওয়া গেছে। এ পরিস্থিতিতে ভুল ও অসঙ্গতিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা নির্বাচনী ন্যায়সংগতা, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার বিরুদ্ধে যাবে।

তিনি আরও বলেন, এ তালিকার ভিত্তিতে মনোনয়নপত্র বিতরণ করলে প্রার্থীদের মধ্যে বৈধতা সংক্রান্ত জটিলতা সৃষ্টি হবে। ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন না করে নির্বাচন কার্যক্রম চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। যে সব দপ্তর থেকে ভুল তথ্য সরবরাহ করে কমিশনের কাছে পাঠানো হয়েছে সে সব দপ্তরের সংশ্লিষ্ট কোনো ব্যক্তির শিক্ষার্থীদের কাছে কমিশনকে হেয় করার কোনো হীন উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানানো হচ্ছে।

এ সময় কমিশন রেজিস্ট্রার দপ্তরের কাছে হলভিত্তিক ভোটার তালিকার সব ভুল, বাদ পড়া, দ্বৈততা এবং অসামঞ্জস্য দ্রুত সংশোধন করে সংশোধিত ও যাচাইকৃত ভোটার তালিকা সরবরাহের আহ্বান জানান। যাতে করে নির্বাচন কার্যক্রম কোনোরূপ বিলম্ব ছাড়াই পুনরায় শুরু করা যায়। সঠিক তথ্য ও নথিপত্র প্রাপ্তির আগ পর্যন্ত কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করে ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া চালু রাখবে না বলে কমিশন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী বলেন, নির্বাচন কমিশন যে দপ্তরের কাছে নির্ভুল ভোটার তালিকা চেয়েছিল ও সেখানে সরবরাহকৃত ভোটার তালিকায় ভুল থাকা অনাকাঙ্ক্ষিত। যে দপ্তর এ কার্যক্রমের সঙ্গে জড়িত তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কার্যক্রম স্থগিত না করে চালিয়ে যাওয়া ভালো ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

ছাত্রদলের দাবির মুখে আ.লীগ নেতাদের ৩০০ বই জব্দ করল প্রশাসন

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন:ডা. রফিক

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

১০

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

১১

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

১২

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রূপায়ন গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৪

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

১৫

এবার জেন-জি আন্দোলনের মুখে দক্ষিণ কোরিয়া

১৬

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

১৭

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

১৮

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

১৯

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

২০
X