কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ঝুঁকি বিবেচনায় প্রতিটি মন্দির-মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে’

রংপুর কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ কে এম শহিদুর রহমান। ছবি : সংগৃহীত
রংপুর কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ কে এম শহিদুর রহমান। ছবি : সংগৃহীত

ঝুঁকি বিবেচনায় প্রতিটি মন্দির-মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের দেশে কিছু অসুস্থ মানসিকতা ও কাপুরুষ মানুষ আছেন, যারা উৎসবের সময় ছোটখাটো ঘটনা ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। তবে এবারের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঝুঁকি বিবেচনায় প্রতিটি মন্দির ও পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে।

র‍্যাব মহাপরিচালক আরও জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সারা দেশে আনুষ্ঠানিকভাবে ৩১ হাজার ৫৪৬টি মণ্ডপে পূজা শুরু হবে। এর আগে ২৪ সেপ্টেম্বর থেকেই পূজামণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত থাকলে কোনো অসাধু বা নিম্নরুচির মানুষ বিশৃঙ্খলার সুযোগ নিতে পারবে না।

তিনি জানান, র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড ও আনসার সদস্যরা প্রতিটি পূজামণ্ডপে কঠোর নজরদারি করবে। পাশাপাশি পূজা উদযাপন কমিটির সবাইকেও সতর্ক থাকতে হবে। প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক কমিটি গঠন করতে হবে, যাতে কেউ কোনো ধরনের অপচেষ্টা চালাতে না পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো গুজব বা অপপ্রচারে কান না দিয়ে আগে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ালে তা যাচাই করে রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, সীমান্তবর্তী এলাকায় অবস্থিত সাত হাজার পূজামণ্ডপেও সব বাহিনীর সদস্যরা বিশেষভাবে সতর্ক অবস্থায় থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১০

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১১

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১২

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৫

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৮

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৯

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

২০
X