বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে আগুন : দগ্ধ ফায়ার কর্মী শামীম আহমেদের মৃত্যু

শামীম আহমেদ। ছবি : সংগৃহীত
শামীম আহমেদ। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ এক ফায়ারকর্মী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সোমবার টঙ্গী এলাকার একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় আমাদের এখানে চারজন এসেছিল। শামীম আহমেদ নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে মারা যান। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় তিনজন আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইংয়ের তালহা বিন জসিম জানান, সোমবার টঙ্গীর কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার ফাইটার শামীম আহমেদ বিকেল ৩টায় মারা গেছেন। তিনি টঙ্গীর ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। মাগরিবের নামাজের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হবে।

জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সাহারা মার্কেট এলাকার একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার শামীম আহমেদ গুরুতরভাবে দগ্ধ হন। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ২৩ সেপ্টেম্বর দুপুর ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফায়ার ফাইটার শামীম আহমেদ নেত্রকোনা জেলার সন্তান। তার জন্ম ১৯৮৫ সালের ১৬ ফেব্রুয়ারি। ২০০৪ সালের ১৬ আগস্ট ফায়ার সার্ভিসে যোগদান করেন তিনি। দীর্ঘ ২১ বছরের কর্মজীবনে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে গেছেন এই ফায়ার ফাইটার।

ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক ছিলেন। সহকর্মীরা জানান, দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে শামীম আহমেদ প্রকৃত বীরের মর্যাদা অর্জন করেছেন। স্থানীয়রা এবং সহকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X