সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মওলানা ভাসানী সেতুর ভূগর্ভস্থ ক্যাবল চুরির মামলায় দুজন কারাগারে

মওলানা ভাসানী সেতু্। ছবি : কালবেলা
মওলানা ভাসানী সেতু্। ছবি : কালবেলা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উদ্বোধনের আগেই ৯২৫ কোট টাকা ব্যয়ে নির্মিত ‘মওলানা ভাসানী সেতু’র ভূগর্ভস্থ বৈদ্যুতিক ক্যাবল চুরির মামলায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন খায়রুল ইসলাম নামের একজন।

শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধার ধাপেরহাট ইউনিয়নের ছাইগারি ইসলামপুর গ্রামের বাদশা শেখের ছেলে খায়রুল ইসলাম (২১) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের খিজির উদ্দিনের ছেলে মনছুর আলী (৬৯)। এর মধ্যে খায়রুল আদালতে ক্যাবল চুরির দায় স্বীকার করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাতে ধাপেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত এবং কৃষিকাজের আড়ালে একটি চোরচক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করত।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, মওলানা ভাসানী সেতুর ক্যাবল চুরির মামলায় দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে একজন আদালতে জবানবন্দি দিয়েছেন। চক্রের অন্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।

গত ২০ আগস্ট উদ্বোধনের আগেই সেতুর একপ্রান্তে ল্যাম্পপোস্টের সঙ্গে সংযোগ দেওয়া প্রায় ৩১০ মিটার ভূগর্ভস্থ বৈদ্যুতিক ক্যাবল চুরি করে চোরচক্র। ফলে উদ্বোধনের রাতেও ল্যাম্পোস্টগুলো জ্বালানো সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় বাদী হয়ে মামলা করেছিলেন সেতুটির সিকিউরিটি ইনচার্জ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১০

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১১

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১২

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১৩

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১৪

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১৫

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৬

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৭

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৮

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৯

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

২০
X