কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

অগ্নিদগ্ধ ফায়ার ফাইটার শামীমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টঙ্গীতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার শামীম আহমেদকে গার্ড অব অনার প্রদান। ছবি : কালবেলা
টঙ্গীতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার শামীম আহমেদকে গার্ড অব অনার প্রদান। ছবি : কালবেলা

টঙ্গীতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার শামীম আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে গার্ড অব অনার প্রদান শেষে দাফন সম্পন্ন হয়।

গার্ড অব অনার প্রদানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। জানাজাপূর্ব স্মৃতিচারণ করে বক্তব্য দেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হাসান ভূঁইয়া সুমন প্রমুখ। জানাজায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ, গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণ কাজে অংশ নিয়ে মারাত্মকভাবে দগ্ধ হন ফায়ার ফাইটার শামীম আহমেদ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X