সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে সতর্ক র‌্যাব’

সাংবাদিকদের ব্রিফ করেন র‌্যাব-৯ সিলেটের সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী। ছবি : কালবেলা
সাংবাদিকদের ব্রিফ করেন র‌্যাব-৯ সিলেটের সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী। ছবি : কালবেলা

র‌্যাব-৯ সিলেটের সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারা দেশের মতো সুনামগঞ্জেও নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-৯। উৎসব যাতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা যায়, সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে গুজব ছড়ানো ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে র‌্যাব সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় একটি কন্ট্রোল রুমে নিরবচ্ছিন্নভাবে একজন অফিসার দায়িত্ব পালন করবেন, যাতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জ শহরের হাসননগরের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরা বিগত বছরগুলোর মতো এবারও পূজামণ্ডপগুলোতে বিশেষ টহল জোরদার করেছি। জেলার প্রতিটি উপজেলায় একজন অফিসারের নেতৃত্বে একটি টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার অপরাধ দমনেও র‌্যাব সক্রিয় রয়েছে।

সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পূজার নিরাপত্তায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। গণমাধ্যমসহ সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করছি, যাতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

পূজামণ্ডপ পরিদর্শনকালে র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পানি কমান্ডার কপিল দেব গাইন, দুর্গাবাড়ি পরিচালনা কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ পরিমল কান্তি দে, চন্দন চক্রবর্তী, সুবীর তালুকদার বাপ্টু, অমল চৌধুরী হাবলু, মিন্টু চৌধুরীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১০

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১১

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৩

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৪

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৫

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৬

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৭

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৮

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৯

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

২০
X