কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইডেনে ডিভাইসসহ গ্রেপ্তার বিসিএস পরীক্ষার্থী সোলাইমান কারাগারে

প্রতীকী ছবি ।
প্রতীকী ছবি ।

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ইডেন মহিলা কলেজ কেন্দ্রে প্রবেশে চেষ্টার সময় ইলেকট্রনিকস ডিভাইসসহ গ্রেপ্তার পরীক্ষার্থী সোলায়মান ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২০ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক তার পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি প্রযুক্তিগত ডিভাইস সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। এ আসামিসহ তার সহযোগীরা পরস্পরের সহায়তায় পরীক্ষার কেন্দ্রে প্রতারণা করার উদ্দেশে ডিজিটাল ডিভাইস সঙ্গে রেখেছিল।

এ সময় আসামিপক্ষে তার আইনজীবী মিজানুর রহমান রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে রিমান্ড ও জামিন উভয় নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত আট বিভাগীয় শহরের মোট ২৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা শুরুর আগে সকাল সাড়ে ৮টার দিকে ইডেন মহিলা কলেজ কেন্দ্রের এ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢোকার চেষ্টা করায় সোলায়মান ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পরীক্ষিত মধু বাদী হয়ে লালবাগ থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১০

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১১

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১২

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৩

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

১৪

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

১৫

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

১৬

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

১৭

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

১৮

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

১৯

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

২০
X