কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সঙ্গে উল্লেখযোগ্য হারে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান

বাণিজ্য উপদেষ্টা সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক কোঅর্ডিনেটর এহসান আফজাল খান। ছবি : কালবেলা
বাণিজ্য উপদেষ্টা সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক কোঅর্ডিনেটর এহসান আফজাল খান। ছবি : কালবেলা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক কোঅর্ডিনেটর এহসান আফজাল খান বৈঠক করেছেন। বৈঠকে আফজাল খান বলেছেন, আমরা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো, বাণিজ্য মিশন বিনিময় এবং ট্যারিফ ও অ-ট্যারিফ বাধাগুলো কমানোর মাধ্যমে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়াতে চাই।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় ।

এ সময় এহসান আফজাল খান দ্বিপক্ষীয় বাণিজ্যের সীমাবদ্ধতাগুলো দূর করতে এবং বাণিজ্যিক সুবিধা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর উপায়, অর্থনৈতিক সহযোগিতা আরও গতিশীল করা এবং বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আমাদের দেশে সিমেন্ট খাতের মূল কাঁচামাল আমদানিনির্ভর। বিশেষ করে লাইম স্টোন ও নির্মাণকাজে ব্যবহারযোগ্য স্টোন। আমাদের বছরে ৫০ মিলিয়ন টন স্টোন প্রয়োজন হয়। এটি আমদানির জন্য দুদেশের ব্যবসায়ীদের মধ্য এনগেজমেন্ট বাড়ানো দরকার।

তিনি বলেন, লেবার প্রডাক্টিভিটি, ইউটিলিটি প্রোপরশন, লজিস্টিক এক্সিলেন্স, কস্ট টু ফিন্যান্স ও মার্কেট অ্যাকসেস নিশ্চিত করার মাধ্যমে দুদেশের লিমিটেড বাণিজ্য বাস্কেটকে বড় করার সুযোগ রয়েছে। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে এবং জনগণের সম্পর্কোন্নয়ন হবে। এসময় তিনি বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য পাকিস্তানের বাজারে আরও সুযোগ সৃষ্টির ওপর জোর দেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X