কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

হজের খরচ কমছে, প্যাকেজ ঘোষণা আজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা করা হবে রোববার (২৮ সেপ্টেম্বর)। শনিবার (২৭ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বিকেল ৫টায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যাকেজ ঘোষণা করবেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী বছরের জন্য সরকার তিনটি হজ প্যাকেজ ঘোষণা করবে। এর মধ্যে প্রথম প্যাকেজে হারাম শরিফ থেকে ৫০০ থেকে ৭০০ মিটারের মধ্যে হোটেল সুবিধা থাকবে, যা হবে সবচেয়ে ব্যয়বহুল।

দ্বিতীয় প্যাকেজে হারাম শরিফ থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা থাকবে। এটি আগের প্যাকেজ-১-এর মতো হলেও খরচ কিছুটা কম হবে। আরও তৃতীয় প্যাকেজে আজিজিয়া এলাকায় আবাসন সুবিধাসহ সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা রাখা হবে, যার খরচ নির্ধারিত হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

এর আগে, চলতি বছরের হজে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। সাধারণ হজ প্যাকেজ-১-এ খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২-এ খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ নির্ধারিত ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজ প্যাকেজে খরচ কিছুটা কমানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X