কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত
মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।

রোববার (২৮ সেপ্টেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি-

জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টায় কবিতা পাঠ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমে শারদীয় দুর্গাপূজা মহাষষ্ঠী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মসূচি—

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় ডেইরি উন্নয়ন প্রকল্পের ৬১ জেলায় নিয়োজিত ৪২০০ জন লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের (LSP) ১ দফা দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে। আজ সকাল ৯টা, স্থান: প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS) কৃষি খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা। আয়োজনে: বাংলাদেশ এল এস পি কল্যাণ পরিষদ দাবি বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি—

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের কর্মসূচি। সময়সূচি অনুযায়ী প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিষ্টাব্দ) হজ প্যাকেজ ঘোষণা করবেন। স্থান: ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ (রুম নম্বর ১৫১৫, ভবন-০৬), বাংলাদেশ সচিবালয়, ঢাকা: ২৮ সেপ্টেম্বর, সময়: বিকেল ৫টা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মসূচি—

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর অপস্ কনফারেন্স রুম খিলগাঁও, ঢাকায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন-২০২৫ উপলক্ষে সারা দেশে পূজামণ্ডপসমূহে নিরাপত্তা প্রদানে আনসার-ভিডিপি সদস্য/সদস্যা মোতায়েন ও তাদের দায়িত্ব-কর্তব্য সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিং। আজ বেলা ২টা ৩০ মিনিট।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রেস ব্রিফিং—

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা ও মহড়া, ব্রিফ করবেন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ বিকেল ০৩.৪৫ মিনিট, স্থান: ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১০

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১১

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৩

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৫

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৬

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

২০
X