কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের বিক্ষোভ

কারওয়ান বাজারে শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা
কারওয়ান বাজারে শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা। গত বছরের ৩১ মে তারিখের মধ্যে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল।

রোববার (২৮ সেপ্টেম্বর) সড়ক অবরোধ করেন তারা।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, ২০২৪ সালে তারা মালয়েশিয়া যাওয়ার কলিং ভিসা পান। তাদের নিয়োগানুমতি, বিএমইটির ছাড়পত্রসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু উড়োজাহাজ টিকিট জটিলতাসহ নানা কারণে তারা সময়মতো মালয়েশিয়া যেতে পারেননি। পরে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দেয় রাষ্ট্রীয় রিক্রুটিং সংস্থা বোয়েসেলের মাধ্যমে ১৮ হাজার শ্রমিককে মালয়েশিয়া পাঠানো হবে। সরকার প্রায় ৮ হাজার শ্রমিকের তালিকা চূড়ান্ত করে। তারা সবাই বিনা খরচে যাওয়ার কথা থাকলেও রাষ্ট্রীয় সংস্থা বোয়েসেল তাদের কাছ থেকে এক লাখ ৬২ হাজার ৫০০ টাকা করে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু বোয়েসেল দফায় দফায় টাকা নিয়েও একজন শ্রমিককেও মালয়েশিয়া নিতে পারেনি।

বিক্ষোভকারী শ্রমিক চাঁদপুরের মতলব উপজেলার ইকরাম উদ্দিন বলেন, ‘দাবি আমাদের একটাই মালয়েশিয়া যেতে চাই। আমরা কাজ করে খেতে চাই। অথচ বারবার আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। ঘুরাচ্ছে। আমরা কতদিনের মধ্যে যেতে পারব বা আদৌ যেতে পারব কিনা কোনোটাই নিশ্চিত বলতে পারছি না। বোয়েসেল বা বায়রার কাছ থেকেও কোনো জবাব পাচ্ছি না।’

এ বিষয়ে জানতে চাইলে বায়রার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, এই শ্রমিকরা গত বছরের ৩১ মের আগেই মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। মালয়েশিয়ান বিভিন্ন প্রতিষ্ঠানে প্রয়োজনীয় লেভি পরিশোধ করে তাদের পাঠানোর জন্য কলিং ভিসা পাওয়া গেছে। কিন্তু সময়মতো তারা মালয়েশিয়া যেতে না পারার কারনে সরকারের নির্দেশে প্রত্যেক শ্রমিকের টাকা ফেরত দেওয়া হয়েছে। ওই টাকা ফেরত দেওয়ার পর তাদের লেভিসহ নিয়োগানুমতি বাতিল হয়ে গেছে। এর মধ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় সংস্থা বোয়েসেলের মাধ্যমে তাদের মালয়েশিয়া পাঠানো হবে। কিন্তু এসব নিয়োগানুমতি হয়েছিল বেসরকারি বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। সরকার তাদের এসব শ্রমিক পাঠানোর অনুমতি দিলে তারা দ্রুততার সঙ্গে এসব শ্রমিক পাঠিয়ে দিতে পারত। কিন্তু বোয়েসেলকে দেওয়ায় তারা এখন পর্যন্ত একজন শ্রমিকও পাঠাতে পারেনি।

সংশ্লিষ্টরা বলছেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব শ্রমিক পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। বোয়েসেল সময়মতো এসব শ্রমিক না পাঠাতে পারলে নতুন করে জটিলতা দেখা দিবে।

বায়রার অপর একজন নেতা বলেন, বোয়েসেল শ্রমিকপ্রতি যে টাকা আদায়ের সার্কুলার দিয়েছে সেটা যৌক্তিক নয়। তারা বলছে সার্কুলারে ঘোষিতা টাকার মধ্যে এক লাখ টাকা ভিসা ট্রেড বাবদ। তারা কিভাবে কাদেরকে এই টাকা দিবে এই বিষয়ে পরিষ্কার কোনো ঘোষণা দেয়নি।

শ্রমিকদের দাবির বিষয়ে জানার জন্য বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে বলেন, শ্রমিকদের পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১০

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১১

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১২

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৩

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৪

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১৫

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৬

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৭

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৮

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৯

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

২০
X