কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১২:০৮ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অক্টোবরে লঘুচাপ-নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, বৃষ্টি নিয়ে নতুন তথ্য

আবহাওয়া ভবন। ছবি : কালবেলা গ্রাফিক্স
আবহাওয়া ভবন। ছবি : কালবেলা গ্রাফিক্স

অক্টোবর মাসে দেশে বিজলীসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া এ মাসে সাগরে লঘুচাপ, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস অক্টোবর মাসব্যাপী পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে। গত ৩০ সেপ্টেম্বর দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাস দেওয়ার জন্য সভা করে এই পূর্বাভাস দেওয়া হয়।

এই পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নেবে বলে আশা করা হচ্ছে। এ মাসে সারা দেশে ২-৪ দিন মাঝারি থেকে তীব্র এবং ৩-৫ দিন হালকা থেকে মাঝারি ধরনের বিজলীসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, অক্টোবরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেলেও দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

এ ছাড়া অক্টোবর মাসে দেশের প্রধান নদনদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে; তবে ভারী বৃষ্টিপাতজনিত দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

এদিকে গত সেপ্টেম্বর মাসে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা কম (-২০.৮ শতাংশ) বৃষ্টিপাত হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম এবং সিলেট বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মাসব্যাপী এই পূর্বাভাস নিয়ে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে জানান, চলতি মাসের ১৫ তারিখের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নেবে। ফলে বজ্রপাত ও বজ্রবৃষ্টির শঙ্কা আছে। সাধারণত মৌসুম শেষ হওয়ার পর সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১০

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১১

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১২

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৪

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৫

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৬

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৭

টিভিতে আজ যত খেলা

১৮

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X