কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০০ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি প্রতিষ্ঠান

রাজধানীর একটি হোটেলে দ্বিপাক্ষিক বৈঠকে আইসিটি বিভাগ এবং ডাটাভোল্টের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা।
রাজধানীর একটি হোটেলে দ্বিপাক্ষিক বৈঠকে আইসিটি বিভাগ এবং ডাটাভোল্টের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা।

গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সৌদি আরবের প্রতিষ্ঠান ‘ডাটাভোল্ট’। এই বিনিয়োগের মাধ্যমে হাইটেক সিটিতে ডাটাসেন্টার স্থাপন করবে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ডাটা সেন্টার ও বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ডাটাভোল্টের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে দ্বিপাক্ষিক বৈঠককালে বিনিয়োগের এই ঘোষণা দেয় ডাটাভোল্ট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিটি বিভাগ জানায়, হাইটেক পার্ক কর্তৃপক্ষ প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটিকে হাইটেক সিটিতে ৩ একর জমি বরাদ্দ দেবে। প্রতিষ্ঠানটি সে জমিতেই অত্যাধুনিক ডাটা সেন্টার স্থাপন করবে।

বৈঠকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হাইটেক পার্কে বিনিয়োগে সরকারের নানা প্রণোদনা এবং ভবিষ্যৎ বাজার সম্ভাবনার কথা তুলে ধরেন। একইসঙ্গে ডাটাভোল্টকে তাদের আগ্রহ প্রকাশে ধন্যবাদ জানিয়ে তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পলক। বৈঠকে বাংলাদেশের আইসিটিসহ অন্যান্য খাতে বিনিয়োগের সম্ভাব্যতা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফর উল্লাহসহ ডাটাভোল্ট এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X