বাসস
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১১:০০ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

ড. খলিলুর রহমান। পুরোনো ছবি
ড. খলিলুর রহমান। পুরোনো ছবি

যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

শুক্রবার (৩ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক এম আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

খলিলুর ড. রহমানের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রস্তুতিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। বৈঠকে তারা আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তা বিষয় নিয়েও আলোচনা করেন। অ্যালিসন হুকার রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতিও সমর্থন জানান।

রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের ঘোষিত ৬০ মিলিয়ন ডলার সহায়তার জন্য খলিলুর রহমান আন্তরিক ধন্যবাদ জানান। তিনি পৃথক বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হারাপের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া ড. রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে সম্প্রতি সম্পন্ন হওয়া শুল্ক আলোচনার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। ড. রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং শুল্ক ব্যবধান ক্রমান্বয়ে কমে আসায় অতিরিক্ত শুল্ক হ্রাসের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। ব্রেন্ডান লিঞ্চ আশ্বাস দেন, বাণিজ্য চুক্তির বাস্তবায়ন এবং বাণিজ্য ঘাটতি কমে আসার সঙ্গে সঙ্গে বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X