কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ১০:৫১ এএম
আপডেট : ১৬ মে ২০২৪, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

গাজার পথে ব্রিটিশ ত্রাণবাহী জাহাজ

ব্রিটিশ ত্রাণ নিয়ে গাজায় যাচ্ছে জাহাজ। প্রতীকী ছবি
ব্রিটিশ ত্রাণ নিয়ে গাজায় যাচ্ছে জাহাজ। প্রতীকী ছবি

যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীদের জন্য মানবিক সাহায্য পাঠাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ ত্রাণবাহী জাহাজটি ইতিমধ্যে সাইপ্রাস থেকে গাজার উদ্দেশে রওনা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। প্রায় ১০০ টন সাহায্যের ব্রিটিশ চালানটি যত দ্রুত সম্ভব গাজায় পৌঁছবে।

জাহাজটি গাজা উপকূলে মার্কিন সামরিক বাহিনী দ্বারা নির্মিত অস্থায়ী বন্দরে ভিড়বে। এটিই হবে বন্দরটিতে ভেড়া প্রথম কোনো জাহাজ।

চালানটিতে ৮ হাজার ৪০০টি অস্থায়ী তাঁবু নির্মাণসামগ্রী আছে। গাজার বাস্তুচ্যুতদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করাই মূলত এর উদ্দেশ্য। বন্দর থেকে খালাস করে ট্রাকের মাধ্যমে বিতরণের জন্য নিয়ে যাওয়া হবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর আরও জানায়, সামুদ্রিক করিডোরটি স্থলপথের বিকল্প নয়। আপদকালীন সময়ে সমুদ্রপথ ব্যবহার করা হচ্ছে। কিন্তু গাজায় দ্রুততম এবং কার্যকর উপায়ে সাহায্য পাঠাতে স্থলপথই ভালো।

এক বিবৃতিতে তারা বলে, আমরা ইসরায়েলকে তার প্রতিশ্রুতি পূরণ করার জন্য অনুরোধ করছি। যাতে অন্তত ৫০০টি সাহায্যবাহী ট্রাক সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় বাধাহীন প্রবেশ করতে দেওয়া হয়। এ ছাড়া অন্যান্য পথও যেন ত্রাণ সরবরাহের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১০

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১১

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১২

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৪

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৬

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৭

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৯

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০
X