মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ১০:৩৫ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ১২:১২ এএম
অনলাইন সংস্করণ

মসজিদে ঢুকে ইমামকে যুবদল নেতার বেধড়ক মারধর

ইমাম মাওলানা ছানা উল্লাহ। ছবি : কালবেলা
ইমাম মাওলানা ছানা উল্লাহ। ছবি : কালবেলা

নোয়াখালীর সুবর্ণচরে মাওলানা ছানা উল্লাহ নামে এক ইমামকে বেধড়ক মারধর করেছেন আব্দুল ওয়াহিদ নামের এক যুবদল নেতা। শনিবার (১৮ মে) সকালে উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত বায়তুল নুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আব্দুল ওয়াহিদ স্থানীয় ওয়ার্ড বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি যুবদলের ৫নং চরজুবলী ইউনিয়ন উত্তর শাখার সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম ওরফে কালাম মেস্তরির ছেলে।

এ বিষয়ে ইমাম ছানা উল্লাহ বলেন, শুক্রবার (১৭ মে) মসজিদে কোরআন হাদিসের আলোকে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করি। এতে ক্ষুব্ধ হয়ে মসজিদের ভেতরে ঢুকে কিছু বুঝে উঠার আগেই আমাকে লাথি, ঘুষি মারতে থাকে। পরে আশপাশের মানুষ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তারা এগিয়ে না আসলে আমাকে মেরেই ফেলত। আমি এর বিচার চাই।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, আব্দুল ওয়াহিদ তার ছোট ভাইকে মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু বলেন, আমার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।

মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, আমরা আব্দুল ওয়াহিদ ও তার বাবাকে মসজিদ কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি।

এ ঘটনায় আব্দুল ওয়াহিদ বলেন, আমি রাগের মাথায় ইমামকে আঘাত করেছি। এজন্য লজ্জিত।

চরজব্বর থানার ওসি মো. কাউসার আলম ভুঁইয়া বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। এমন কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X