কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৭ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

প্লেনে শিশু উঠার ঘটনায় আনুষ্ঠানিক বক্তব্য দিল বেবিচক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে শিশু উঠে যাওয়ার ৪০ ঘণ্টা পর বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বেবিচকের উপপরিচালক (পার্সোনেল) ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মাদ সোহেল কামরুজ্জামান এ বিবৃতি দেন।

সংস্থাটি জানায়, গ্রুপ যাত্রীদের সঙ্গে মিশে কর্তব্যরত সদস্যদের নজর এড়িয়ে ছেলেটি এয়ার ক্রাফটের অভ্যন্তরে প্রবেশ করে। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ঘটনা অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

বিবৃতিতে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর ভোর ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৪ ফ্লাইটে আনুমানিক ১২ বছরের একটি ছেলে (জোনায়েদ) এয়ার ক্রাফটে প্রবেশ করে। পরবর্তীতে তাকে এয়ারলাইন্স কর্তৃক বিমানবন্দর নিরাপত্তা বিভাগে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে ছেলেটিকে মানসিকভাবে ভারসাম্যহীন বলে মনে হয়। সে অসত্য তথ্য প্রদান করে। বয়স কম হওয়ার কারণে বিমানবন্দরে চলাচলকারী গ্রুপ প্যাসেঞ্জারদের (যাত্রী) সঙ্গে মিশে গিয়ে কর্তব্যরত সদস্যদের নজর এড়িয়ে ছেলেটি এয়ার ক্রাফটের অভ্যন্তরে প্রবেশ করে। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ঘটনা অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।

বিবৃতিতে আরও বলা হয়, ইতোমধ্যে বিমানবন্দরে কর্তব্যরত বিভিন্ন সংস্থার ১০ জন কর্মকর্তা/কর্মচারীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার দায়-দায়িত্ব নির্ধারণের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর রাত ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট (কেইউ-২৮৪) পাসপোর্ট ও বোর্ডিংপাস ছাড়াই বিমানে উঠে পড়ে শিশু জোনায়েদ। পরে তাকে বিমান থেকে নামিয়ে বিমানবন্দর থানা হেফাজতে রাখা হয়। কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে উঠে পড়া শিশু জোনায়েদ মোল্লা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পারইহাটি গ্রামের ইমরান মোল্লার ছেলে। এই ঘটনায় মুকসুদপুর উপজেলাব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়িতে শিশুটিকে একনজর দেখতে প্রচুর লোকজনের সমাগম হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১০

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১২

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৩

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৪

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৫

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৬

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৭

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৮

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৯

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

২০
X