কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন, যা বলছে কর্তৃপক্ষ

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন। ছবি: সংগৃহীত
শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমান ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ড ঘটে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, সব ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং সবাইকে নিরাপদ ও সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে যাচ্ছে আরও কয়েকটি ইউনিট।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমানবাহিনী এবং বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, শনিবার দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো সেকশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। এছাড়া আরও কয়েকটি ইউনিট পথে রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১০

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১১

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১২

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৩

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৪

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৫

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৬

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৭

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৮

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৯

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

২০
X