কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নারী সাংবাদিককে ধর্ষণে ৩ আসামির বিরুদ্ধে চার্জশিট 

পল্লবী থানা। ছবি : সংগৃহীত
পল্লবী থানা। ছবি : সংগৃহীত

ঢাকার পল্লবীর বালুঘাট এলাকায় এক নারী সাংবাদিককে সারা রাত আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। তদন্ত শেষে গত ৩০ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের তেজগাঁও উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শক আমেনা খাতুন এ অভিযোগপত্র দেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- বালুঘাট গ্রিন সিটি গার্ডেনের কেয়ারটেকার এনামুল হক, শাহীন চৌধুরী ও মাহমুদুল হাসান। তবে গ্রিন সিটি গার্ডেনের আরেক কেয়ারটেকার হামিদুর রহমানসহ এজাহারনামী পাঁচ আসামি ও অজ্ঞাতনামা ৮ আসামিসহ ১৩ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, গত বৃহস্পতিবার মামলাটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ পাঠানো হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ওই নারী সাংবাদিক চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জানতে পারেন, একটি সংঘবদ্ধ চক্র মাটিকাটা সিঙ্গার শোরুম গলিতে নিরীহ মেয়ে বা নারী-পুরুষ এনে তাদের নির্যাতন করে অশ্লীল ছবি বা ভিডিও তৈরি করে তাদের জিম্মি করে টাকা আদায় করে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য গত ১৭ মার্চ রাত ১১টার দিকে ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা সিঙ্গার শোরুমের গলিতে যাওয়ামাত্র অজ্ঞাতনামা ১৬ জন পুরুষ তাকে ঘিরে ধরে। তারা তাকে মারধর, শারীরিক নির্যাতন করতে করতে রাত ১টার দিকে পল্লবীর বালুঘাট ‘ইস্টার গার্ডেন গ্রিন সিটি বিল্ডিংয়ের ৩য় তলায়’ আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে সেখান থেকে কৌশলে পালিয়ে যেতে গেলে তারা দেখে ফেলে এবং মারধর করে। প্রাণে বাঁচতে ডাক-চিৎকার করেন তিনি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে।

এ ঘটনায় ওই নারী সাংবাদিক পল্লবী থানায় মামলা করেন। মামলার পর এনামুল হক এবং হামিদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তারা বর্তমানে কারাগারে রয়েছে। এদের মধ্যে এনামুল হক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X