কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে জাতীয়ভাবে শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। অনলাইন কুইজ প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর। প্রতিযোগিতায় ৮ থেকে ১৮ বছর বয়সী বাংলাদেশি শিশু-কিশোর অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতার তারিখ ও সময় যথাক্রমে গ্রুপ ক: ০২ অক্টোবর এবং গ্রুপ খ: ০৩ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের পক্ষ এই তথ্য জানানো হয়। প্রতিবছর ১৮ অক্টোবর যথাযথ মর্যদায় জাতীয়ভাবে দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ‘ক’ শেণিভুক্ত শেখ রাসেল দিবস উদ্‌যাপন করা হ্য়।

এর পাশাপশি স্মার্ট বাংলাদেশ দিবস ২০২৩ উপলক্ষ্যে জাতীয়ভাবে স্মার্ট বাংলাদেশ কুইজ প্রতিযোগিতা ২০২৩ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন কুইজ প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর। প্রতিযোগিতায় বাংলাদেশি ৮ বছরের ঊর্ধ্বের সকল জনগণ অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতার তারিখ ও সময় যথাক্রমে গ্রুপ ক: ২৪ সেপ্টেম্বর, গ্রুপ খ: ২৫ সেপ্টেম্বর এবং গ্রুপ গ: ২৬ সেপ্টেম্বর। প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে।

নিবন্ধন করার লিংক: https://quiz.smartbangladesh.gov.bd/ এবং https://quiz.sheikhrussel.gov.bd/

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X