কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কার্তিক মাস শুরুর পর সারা দেশে বৃষ্টিপাত প্রায় বন্ধ হয়ে গেছে। বেড়েছে তাপমাত্রা ও গরমের তীব্রতা। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ এরই মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানায়, এটি আরও ঘনীভূত হতে পারে এবং পরে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। লঘুচাপের বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ কালবেলাকে বলেন, সুস্পষ্ট লঘুচাপটি বুধবার নিম্নচাপে পরিণত হতে পারে। সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে যেহেতু এখন মনসুন শেষ, সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে।

নিম্নচাপ তৈরি হলে সেটি কোথায় অতিক্রম করতে পারে, তা জানা যাবে আজ বুধবার। এদিকে, আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে।

সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১০

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১১

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

১২

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

১৪

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

১৫

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

১৭

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৮

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

১৯

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

২০
X