কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

শাসনব্যবস্থায় গলদের কারণেই দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না : জি এম কাদের  

ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ছবি : কালবেলা
ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ছবি : কালবেলা

দুর্ঘটনা এখন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা হয়ে গেছে এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশে এখন আর দুর্ঘটনাকে দুর্ঘটনা বলা যায় না। প্রতিদিন আগুন লাগছে, সড়ক, রেলপথ ও নৌপথে মানুষের জীবন যাচ্ছে। দেশে মানুষের জীবনের নিরাপত্তা নেই। প্রতিদিনই অসংখ্য মানুষের জীবন যাচ্ছে দুর্ঘটনায়। অথচ দুর্ঘটনা রোধের কোনো বন্দোবস্ত নেই।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশের শাসনব্যবস্থায় গলদের কারণেই দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই কেউই সঠিকভাবে কাজ করছে না। দুর্ঘটনা থেকে বাঁচতে শুধুই আল্লাহর ওপর ভরসা করে থাকতে হয়। দুর্ঘটনা রোধে সরকারের যেন কোনো দায়িত্ব নেই। দুর্ঘটনা রোধে সরকার পুরোপুরি ব্যর্থ।

অগ্নিকাণ্ডে আড়াইশোর ওপরে দোকান-পাট পুড়ে ছাই হয়েছে জানিয়ে তিনি বলেন, পুঁজি হারিয়ে অনেক দোকান মালিক নিঃস্ব হয়েছেন। কর্মচারীরা বেকার হয়ে পড়েছেন। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করে। এরই মধ্যে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। দুর্ঘটনা যেনো না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেই তেমনি দুর্ঘটনা ঘটলে যেন অতিদ্রুত নিয়ন্ত্রণ করা যায় এরকম ব্যবস্থাও নেই। অগ্নি নির্বাপণে পানির ব্যবস্থাও নেই। মানুষের বাসার ট্যাঙ্ক থেকে পানি নিতে হচ্ছে। এমন অপরিকল্পিতভাবে নগর গড়ে উঠতে পারে না।

তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, সরকারের দায়িত্ব ব্যবসায়ীদের পুনর্বাসন করা। তাৎক্ষণিকভাবে সুযোগ-সুবিধা দিয়ে ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখতে সরকারের প্রতি দাবি জানান তিনি।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর এর সভাপতি শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন, জাহাঙ্গীর আলম পাঠান, রফিকুল আলম সেলিম, নজরুল ইসলাম মুকুল, এস এম হাশেম, আকবর হোসেন, মাসুদ খান, বি এম নাসির, চিশতী খায়রুল আবরার শিশির, আবদুর রবসহ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X