কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন সচিব আলী হোসেন

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আলী হোসেন। ছবি : সংগৃহীত
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আলী হোসেন। ছবি : সংগৃহীত

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে মো. আলী হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে ছিলেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদে গত ৫ সেপ্টেম্বর নিয়োগ পাওয়া মো. আব্দুস সবুর মণ্ডলের পদায়নের আদেশটি বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সচিব পদোন্নতির আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডির দায়িত্বে ছিলেন আব্দুস সবুর মণ্ডল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পদায়নের আদেশ বাতিল হওয়ায় তিনি আগের পদেই অর্থাৎ এপিডি হিসেবে দায়িত্ব পালন করবেন। তাকে নতুন কোনো মন্ত্রণালয় কিংবা বিভাগে পদায়ন করবে সরকার।

প্রশাসনে গুঞ্জন রয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়কমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান নতুন সচিব আব্দুস সবুর মণ্ডলকে নিতে রাজি হননি। এ কারণে সবুর মণ্ডলের আদেশ বাতিল করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১০

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১১

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১২

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৩

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৪

‘মেসি ঈশ্বরের উপহার’

১৫

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৬

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৭

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৮

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

২০
X