কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৭ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:১১ এএম
অনলাইন সংস্করণ

সেই ভারতীয় স্বামীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে সোনিয়ার অনুরোধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের নাগরিক সোনিয়া আক্তার ও ভারতের নাগরিক সৌরভকান্ত তিওয়ারি বিয়ে করেছিলেন ২০২১ সালের ১৪ই এপ্রিল। সোনিয়া আক্তারের অভিযোগ, সৌরভকান্ত তিওয়ারি বাংলাদেশে স্ত্রী ও সন্তান ফেলে ভারতে চলে গেছেন। বর্তমানে ভারতীয় স্বামীর সঙ্গে তার সম্পর্ক জটিল হয়ে উঠেছে। সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন চলাকালীন সোনিয়া আক্তার নয়ডার বাসিন্দা তিওয়ারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান।

দ্য ফ্রি প্রেস জার্নালে এ খবর প্রকাশিত হয়েছে।

খবরে জানানো হয়, বাংলাদেশের নাগরিক সোনিয়া আক্তারকে ২০২১ সালের ১৪ এপ্রিল বিয়ে করেছিলেন সৌরভকান্ত তিওয়ারিকে।

সোনিয়া আক্তারের অভিযোগ, তিওয়ারি বাংলাদেশে ‘স্ত্রী ও সন্তান ফেলে’ ভারতে চলে গেছেন। এজন্য স্বামীকে ফিরিয়ে আনতে সোনিয়া আক্তার সম্প্রতি ভারতে গিয়ে সেদেশের পুলিশের দ্বারস্থ হয়েছেন।

তিওয়ারি সোনিয়াকে বিয়ে করতে ইসলাম গ্রহণ করেছিলেন বলেও দাবি করেন তিনি। তবে সোনিয়াকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন তিওয়ারি। উত্তর প্রদেশের পুলিশ সোনিয়া আক্তারের অভিযোগ নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে। তারা খোঁজ নিয়ে জেনেছেন, ভারতে ওই তিওয়ারির স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

সোনিয়া আক্তার তার এক বছরের ছেলের সঙ্গে বর্তমানে নয়ডায় থাকছেন। তিনি সহায়তা চাইতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছান।

সোনিয়া আক্তার বিচার পেতে এপি সিং নামের এক আইনজীবীকে নিযুক্ত করেছেন। ওই আইনজীবী এরই মধ্যে পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হওয়া সীমা হায়দারের মামলায় লড়ে বেশ পরিচিতি লাভ করেছেন।

এ বছরের প্রথম দিকে পাবজি খেলতে গিয়ে এক ভারতীয়র সঙ্গে প্রেম হয় সীমার। এরপর তিনি নেপাল হয়ে অবৈধভাবে ভারতে আসেন তার প্রেমিক সচিন মিনাকে বিয়ে করতে। যদিও অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেফতার করে ভারতের পুলিশ। এবার সেই এপি সিং লড়বেন সোনিয়া আক্তারের মামলাও।

সোনিয়া আক্তার তার অনুভূতি প্রকাশ করে বলেন, তিওয়ারি এখন রাজি হচ্ছেন না, তিনি আমাকে তার বাড়িতে নিয়ে যাচ্ছেন না। আমি একজন বাংলাদেশি, প্রায় তিন বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। আমি শুধু আমার স্বামীর সঙ্গে আমাদের সন্তান নিয়ে থাকতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১০

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৩

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৪

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৫

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৬

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৭

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৮

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৯

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

২০
X