কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

তাদের আত্মত্যাগ আমাদের এগিয়ে নেওয়ার পথ সুগম করবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫-এর প্রতিনিধি দল। ছবি : কালবেলা
রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫-এর প্রতিনিধি দল। ছবি : কালবেলা

জুলাই-আগস্ট ২০২৪-এ নিহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, ‘তাদের এই আত্মত্যাগ আমাদের একতা, ন্যায়বিচার ও জাতিকে এগিয়ে নেওয়ার পথকে আরও সুগম করবে।

সোমবার (২৮ অক্টোবর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫-এর প্রতিনিধি দল। এ সময় তিনি এসব কথা বলেন।

উপস্থিত অতিথিদের উদ্দেশে দেওয়া বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগের প্রতি সম্মান জানান। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষাসহ যেকোনো সংকট ও দুর্যোগ মোকাবিলা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

এ সময় কোর্সে অংশগ্রহণকারী সদস্যদের পেশাদারত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, জন বিভাগের সচিব খান মো. নুরুল আমিনসহ সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

১০

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

১১

কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

১২

আদালতে জবানবন্দিতে রামিসা ধর্ষণ-হত্যার রোমহর্ষক বর্ণনা ঘাতক সোহেলের

১৩

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

১৪

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

১৫

অঝোরে কাঁদছেন স্বপ্না, নীরব দৃষ্টিতে তাকিয়ে ঘাতক সোহেল

১৬

বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম

১৭

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

১৮

যুদ্ধবিরতির আশায় কমলো জ্বালানি তেলের দাম

১৯

বৈশ্বিক তেলের বাজারে চাপ কমাতে ভূমিকা রাখছে চীন

২০
X