রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব ইজতেমা কবে, জানালেন কেফায়াতুল্লাহ আজহারী

বিশ্ব ইজতেমার ময়দান। ছবি : সংগৃহীত
বিশ্ব ইজতেমার ময়দান। ছবি : সংগৃহীত

বিশ্ব ইজতেমা আগামী বছরের জানুয়ারির পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাবলিগ জামাতের শুরায়ে নেজামের নেতা মুফতি কেফায়াতুল্লাহ আজহারী। তিনি বলেছেন, ‘সরকারের প্রস্তাবে রাজি হয়ে মার্চে এবারের বিশ্ব ইজতেমা করা হবে।’

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ে নেজাম) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে রোববার (২ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে ইজতেমার বিষয়ে কথা বলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘তাবলিগ জামাতের দুপক্ষের সঙ্গে আলোচনার করে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের আমেজ শুরু হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ভোট নিয়ে ব্যস্ত থাকবে। তাই তাবলিগ জামাতের দুপক্ষের সঙ্গে আলোচনার করে নির্বাচনের পর ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপক্ষই এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। সুষ্ঠু ও অবাধ ভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার। আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ বা পরিকল্পনা নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। দলগুলোর সঙ্গে বড় ধরনের কোনো ভুল-বোঝাবুঝি হয়নি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X