কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘দুই প্রক্রিয়ায় ভারতকে চিঠি পাঠাবে বাংলাদেশ’

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ। দুই প্রক্রিয়ায় এ চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সোমবার (১৭ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আবারও চিঠি পাঠাবে বাংলাদেশ। দুই প্রক্রিয়ায় এ চিঠি পাঠানো হবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের, তাকে ফেরত আনতে হবে। কেননা কোর্ট তাদের শাস্তি দিয়েছে। সেজন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাব।

তিনি বলেন, চিঠি পাঠানোর দুটি প্রক্রিয়া রয়েছে। একটি অফিসিয়াল নোটের মাধ্যমে যাবে। সেটা স্থানীয়ভাবেও তাদের মিশনকে হ্যান্ডওভার করা যায়, অথবা আমাদের মিশন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে হ্যান্ডওভার করতে পারে। আমরা দুটোই করতে পারি।

এদিকে রায় ঘোষণার পর পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার সামিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা ভারত সরকারের প্রতি অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানাই। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে।

বিবিসি জানিয়েছে, এর আগেও কয়েক দফায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এজন্য চিঠিও পাঠানো হয়েছে। তবে বাংলাদেশের এসব অনুরোধের কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কয়েকবার পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ তাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক উত্তর মেলেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X