কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা আবেদন ফি বাড়াল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভ্রমণ, ব্যবসা, অস্থায়ী কর্মীসহ সুনির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসা (এনআইভি) প্রক্রিয়াকরণের ফি বাড়াল যুক্তরাষ্ট্র। নতুন ভিসা ফি গতকাল শনিবার থেকে কার্যকর হয়েছে।

আজ রোববার দুপুরে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে ভিসা ফি বাড়ানোর কথা নিশ্চিত করা হয়।

মার্কিন দূতাবাস জানিয়েছে, ব্যবসা বা পর্যটনের জন্য ভ্রমণ ভিসা (বি১/বি২) এবং অন্যান্য আবেদনমুক্ত (নন-পিটিশন) এনআইভি যেমন শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদন ফি ১৬০ ডলার (প্রায় ১৭ হাজার ২৮৭ টাকা) থেকে বাড়িয়ে ১৮৫ ডলার (প্রায় ১৯ হাজার ৯৮৮ টাকা) করা হয়েছে।

অস্থায়ী কর্মীদের (এইচ, এল, ও, পি, কিউ এবং আর শ্রেণির) জন্য সুনির্দিষ্ট কিছু আবেদনভিত্তিক অনভিবাসী ভিসা আবেদনের ফি ১৯০ ডলার (প্রায় ২০ হাজার ৫২৯ টাকা) থেকে বাড়িয়ে ২০৫ ডলার (প্রায় ২২ হাজার ১৪৯ টাকা) করা হয়েছে।

এ ছাড়া চুক্তির আওতাধীন ব্যবসায়ী, বিনিয়োগকারী ও চুক্তির আবেদনকারীদের জন্য কোনো বিশেষ পেশার (ই শ্রেণি) ক্ষেত্রে ভিসা আবেদন ফি ২০৫ ডলার (প্রায় ২২ হাজার ১৪৯ টাকা) থেকে বাড়িয়ে ৩১৫ ডলার (প্রায় ৩৪ হাজার ৩৫ টাকা) করা হয়েছে।

সব ধরনের অনভিবাসী ভিসার ফি ও কনস্যুলারের বর্তমান মুদ্রা বিনিময় হারের হালনাগাদ তালিকা দেখা যাবে এই লিংকে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X