কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৮ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিএটি বাংলাদেশ চেয়ারম্যানের আত্মজীবনীমূলক বইয়ের মোড়ক উন্মোচন

বিএটি বাংলাদেশ চেয়ারম্যানের আত্মজীবনীমূলক বই ‘বহুজাতিক কোম্পানিতে ৫০ বছর’-এর মোড়ক উন্মোচন। ছবি : কালবেলা
বিএটি বাংলাদেশ চেয়ারম্যানের আত্মজীবনীমূলক বই ‘বহুজাতিক কোম্পানিতে ৫০ বছর’-এর মোড়ক উন্মোচন। ছবি : কালবেলা

বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীনের আত্মজীবনীমূলক বই ‘বহুজাতিক কোম্পানিতে ৫০ বছর’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার গুলশান-১ এ অবস্থিত পুলিশ প্লাজা কনকর্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম। এরপর বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তি, সমাজের গণ্যমান্য ও শিল্পখাতের প্রথিতযশা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে বইটি সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করেন গোলাম মইন উদ্দীন। তিনি বলেন, ‘বইটি প্রকাশ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দেখতে দেখতে বহুজাতিক কোম্পানিতে কাজ করার অনেক দিন হয়ে গেল। এই অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করব বলে ভাবছিলাম। শেষ পর্যন্ত এই বইটির মাধ্যমে আমার কর্ম ও ব্যক্তিজীবনের অনেক কথা আপনাদের সাথে বলা হলো। অনুষ্ঠানে আগত সকল অতিথিকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।’

উল্লেখ্য, ‘বহুজাতিক কোম্পানিতে ৫০ বছর’ বইটির ৩৫টি অধ্যায়ে বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীনের জীবনের নানা দিক উঠে এসেছে। বইটির পরতে পরতে ছড়িয়ে আছে মইন উদ্দীনের শৈশব-কৈশোর, কর্মজীবনের শুরু, চা-বাগানে কাজ করার নানা অভিজ্ঞতা, বিএটি বাংলাদেশে লেখকের বর্ণাঢ্য কর্মজীবন, তার সময়কালে বিএটি বাংলাদেশের বিভিন্ন এমডিদের কার্যক্রম, বিএটি বাংলাদেশের নেওয়া নানারকম উদ্যোগ এবং কর্মীদের জন্য দিক-নির্দেশনাসহ ব্যক্তিজীবনের বিভিন্ন দিক।

লেখক আত্মজীবনীমূলক এই বইটি উৎসর্গ করেছেন তার বন্ধুবান্ধব, ৫০ বছরের পেশা জীবনের সহকর্মী, শ্রমিক-কর্মচারী, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কৃষক ও সাধারণ জনগণকে। ৮০০ টাকা গায়ের মূল্যের বইটির প্রচ্ছদ এঁকেছেন লিটন হালদার। বইটি প্রকাশ করেছে জাগৃতি প্রকাশনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১০

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১১

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১২

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৩

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৪

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৫

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৭

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১৮

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৯

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

২০
X