বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের পথে অঙ্কিতা-প্রান্তিক 

অঙ্কিতা চক্রবর্তী ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়  I ছবি : সংগৃহীত
অঙ্কিতা চক্রবর্তী ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়  I ছবি : সংগৃহীত

বন্ধুত্বের গভীরতা যখন নিঃশব্দে প্রেমের গহিনে ডুবে যায়, তখন দুটি হৃদয়ের মিলনই যেন স্বপ্নের মতো লাগে। ঠিক তেমনটাই হয়েছিল টালিপাড়ার জনপ্রিয় মুখ অঙ্কিতা চক্রবর্তী ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের জীবনে। বন্ধুত্ব থেকে হঠাৎ প্রেম, তারপর পাহাড়ের কোলে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ২০২২ সালের সে স্বপ্নময় বিয়ে,সবকিছুই ছিল সিনেমার দৃশ্যের মতো। কিন্তু আজ, সেই স্বপ্নের কাচ যেন চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে। টালিপাড়ায় ঘুরে বেড়াচ্ছে গুঞ্জন, ভেঙে যাচ্ছে অঙ্কিতা-প্রান্তিকের সংসার।

ভারতীয় এক গণমাধ্যমে এ বিষয়ে মুখ খুলেছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। অঙ্কিতার সঙ্গে তার বিয়ে কি ভাঙছে? এমন প্রশ্নের উত্তরে প্রান্তিক বললেন, ‘আমাদের ১২ বছরের বন্ধুত্ব। তারপর প্রেম, বিয়ে। তবে এখন মনে হয়েছে, সম্পর্কটা বর-বউয়ের আকারে না রাখলে ভালো হতে পারে। সেটা নিয়ে ভাবনাচিন্তা চলছে। তাই বর-বউয়ের সম্পর্কে না-ও থাকতে পারি আমরা। এমনিতে আমাদের অ্যাসোসিয়েশন থাকবে। কারণ একই বন্ধুদের দলের মধ্যে আমরা আছি।’

প্রান্তিকের জীবনে কোনো নতুন প্রেম এসেছে, তাই কি এমন সিদ্ধান্ত? এ বিষয়ে অভিনেতা খোলসা করে বলেন, ‘আমার মায়ের ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে দেড়-দুই বছর তাই নিয়ে ব্যস্ত আছি। একেবারে স্পষ্ট করে বলছি, অন্যকোনো প্রেম হয়নি এর মধ্য়ে। অঙ্কিতার সঙ্গে শহর আলাদা হওয়াটা একটা সমস্যার কারণ হতে পারে। আমাদের দুজনের একটা সময়ের পর মনে হয়েছে, বন্ধুত্ব রাখলেই সেটা ভালো হবে।’

উল্লেখ্য, অঙ্কিতা ভারতীয় বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। বাংলা ছবিতে যেমন তিনি কাজ করেন, তেমনই হিন্দি ধারাবাহিকের জন্য জনপ্রিয়তা পেয়েছেন। প্রান্তিকও টেলিভিশনে নিয়মিত কাজ করেন। সম্প্রতি একটা ধারাবাহিকে কাজ করার কথা ছিল তার। তবে সেই কাজটা করছেন না। সামনে অন্য কাজ করার পরিকল্পনা করছেন। তবে অভিনয়ের পাশাপাশি পরিচালনার ক্ষেত্রে আগ্রহ রয়েছে এ অভিনেতার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X