স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল: বড় চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

ঢাকা ক্যাপিটালস। ছবি : সংগৃহীত
ঢাকা ক্যাপিটালস। ছবি : সংগৃহীত

আসন্ন বিপিএলকে সামনে রেখে শক্তিশালী দল গড়েছে ঢাকা ক্যাপিটালস। সরাসরি চুক্তিতে চার তারকা ক্রিকেটারকে দলে নেয়ার পর নিলামেও বেশ দক্ষতার পরিচয় দেয় তারা। এবার আরও এক বিদেশি তারকাকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস।

নিলামের আগে সরাসরি চুক্তিতে বাংলাদেশের তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে দলে ভেড়ায় ঢাকা। বিদেশি ক্রিকেটার হিসেবে তারা সরাসরি চুক্তি করে অ্যালেক্স হেলস ও উসমান খানের মতো তারকাকে। এবার জানা গেছে ক্যাপিটালসের হয়ে বিপিএল মাতাতে আসছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি নিজেরাই এ তথ্য নিশ্চিত করেছে।

টি-টোয়েন্টি ফরম্যাটের বেশ অভিজ্ঞ ক্রিকেটার ইমাদ। এখন পর্যন্ত ৪১২টি ম্যাচ খেলেছেন তিনি। ৪৩২৭ রান করার পাশাপাশি বল হাতে উইকেট শিকার করেছেন ৩৭৭টি। দলের প্রয়োজনে যেমন ব্যাট হাতে জ্বলে ওঠার সক্ষমতা রয়েছে তার তেমনি বোলিংয়েও বেশ দক্ষ এই পাক অলরাউন্ডার।

বিপিএলে ১৩ ম্যাচ খেলে নিয়েছেন ১৪ উইকেট। তবে বাংলাদেশের এই টুর্নামেন্টে ব্যাট হাতে সাফল্যের দেখা পাননি ইমাদ। ৭ ইনিংসে ১২ গড়ে করেছেন কেবল ৬৩ রান। স্ট্রাইকরেটও একশোর অনেক নিচে।

ঢাকা ক্যাপিটালস

সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস

নিলাম থেকে নেওয়া স্থানীয় ও বিদেশি ক্রিকেটার: শামীম পাটোয়ারী, সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবর

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X