কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িয়ে পাওয়া পাথর থেকে ঘড়ি, বিক্রি হলো ৫ হাজার টাকায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইচ্ছা থাকলে রাস্তার ধারে অবহেলা আর অযত্নে পড়ে থাকা তুচ্ছ একখণ্ড পাথর দিয়েও অর্থ উপার্জন করা সম্ভব। এবার সেটিই হাতে কলমে করে প্রমাণ করলেন এক উদ্যেমী কিশোর। সামান্য সৃজনশীতা আর একটু চেষ্টা থাকলে সাধারণ জিনিসকেও যে অসাধারণ করে তোলা সম্ভব, তারই উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছে সে।

পরিত্যাক্ত একখণ্ড পাথর থেকে একটি ঘড়ি বানিয়ে, সেটি রাস্তার ওপর দাঁড়িয়ে বিক্রি করে সে মুহূর্তেই রোজগার করল ৫ হাজার টাকা! এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়।

ইতোমধ্যেই ভিডিওটি দেখেছে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ। ভিডিওর শুরুতে কিশোর প্রশ্ন করে, সামান্য একটি পাথর থেকে কি অর্থ উপার্জন করা সম্ভব? এর পরপরই সে রাস্তার ধার থেকে একটি পাথর তুলে নিয়ে পরিষ্কার করে কাটিং করে নেয়। পাথরের পেছনে বর্গাকৃতির কাটিংয়ের পর তাতে একটি ঘড়ির যন্ত্র বসানোর আকার দেওয়া হয়।

এরপর পাথরটিতে রং ও পালিশ করে এমনভাবে তৈরি করা হয়, যেটি প্রথম দেখায় যে কারো মনে হবে একটি দামি পাথরের টুকরো। পরে ঘড়ির যন্ত্রটি বসিয়ে কিশোর সেটিকে নিয়ে হাজির হয় দিল্লির কনট প্লেসের জনবহুল এলাকায়। প্রথম দফায় সে বিশেষ সাড়া না পেলেও, আরও দৃষ্টিনন্দন করে ফিরলে এক ক্রেতা এসে ঘড়িটির দাম জানতে চান।

ওই কিশোর তখন আত্মবিশ্বাসের সঙ্গে ৫ হাজার টাকা দাম চাইলে, অবাক করে দিয়ে ক্রেতাও রাজি হয়ে যান! মাত্র ৪৬০ টাকা খরচ করে তৈরি এই ঘড়ি বিক্রি করে তার লাভ হয় ৪ হাজার ৫৪০ টাকা। ডিলাক্সভাইয়াজি নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে।

নেটিজেনরা বলছেন, কিশোরের সৃজনশীলতার এমন দামই হওয়া উচিত। আর ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১০

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১১

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

১২

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

১৩

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৪

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

১৫

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১৬

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১৭

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১৮

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১৯

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

২০
X