সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বেগম জিয়া বাংলাদেশের প্রাণ, জাতির গণতন্ত্র সংগ্রামের প্রতীক : মান্নান

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের মা। তার সুস্থতা শুধু বিএনপি নয়, এই দেশের কোটি মানুষের প্রত্যাশা। বেগম জিয়া বাংলাদেশের প্রাণ, জাতির গণতন্ত্র সংগ্রামের প্রতীক। আমরা তার দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণে আল্লাহর রহমত কামনা করছি।’

বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের এম্পায়ার বালুর মাঠে কয়েক হাজার এতিম, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁ বিএনপি নেতা গোলজার হোসেন প্রধানের সার্বিক তত্ত্বাবধানে ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি গিয়াসউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজি শারজাহান মেম্বার, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, মো. মোতালেব হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, নিজাম উদ্দিন, সেলিম হোসেন দিপু, হারুন অর রশিদ মিঠু, জাসাসের সভাপতি আমির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আলিনুর বেপারি প্রমুখ

দোয়া মাহফিলে বক্তারা বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। তার সুস্থতার জন্য দেশের প্রতিটি মানুষ দোয়া করছেন। তাই আজকের এই দোয়া মাহফিল বেগম জিয়ার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রতীক।’

দোয়া মাহফিলে উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। পরে উপস্থিত সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X