স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

শাস্তির মুখে পড়তে যাচ্ছে আর্সেনাল

আর্সেনাল। ছবি : সংগৃহীত
আর্সেনাল। ছবি : সংগৃহীত

চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে ছয় হলুদ কার্ড পাওয়া আর্সেনাল শাস্তির মুখে পড়তে যাচ্ছে। দ্বিতীয়ার্ধে চেলসির ১০ জনের বিরুদ্ধে খেলেও কঠিন লড়াই করে ড্র নিয়ে মাঠ ছাড়ে গানার্সরা। এক গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত গোলটি পরিশোধ করে আর্সেনাল।

চেলসির দারুণ গোছানো ও শক্তিশালী রক্ষণভাগের বিপক্ষে কিছুই করার সাধ্য ছিল না আর্সেনাল ফরোয়ার্ডদের। এই ড্রয়ে প্রিমিয়ার লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে মিকেল আর্তেতার দল।

বিরোধপূর্ণ প্রথমার্ধে মার্টিন জুবিমেন্ডি, ক্রিস্টিয়ান মসকুয়েরা, পিয়েরো হিনক্যাপি ও রিকার্ডো ক্যালাফিওরি হলুদ কার্ড পেয়েছেন। বিরতির পর রেফারি সতর্ক করেছেন মাইলেস লুইস-স্কেলি ও ভিক্টর গায়োকেরেসকে।

এ মৌসুমের এফএর হ্যান্ডবুক অনুযায়ী একটি দলের যদি ছয় কিংবা তারও বেশি খেলোয়াড় এক ম্যাচে হলুদ কার্ড পায় তবে সেই দলকে ২৫ হাজার পাউন্ড জরিমানা করা হবে। একটি ক্লাবের ছয়জন কিংবা তার বেশি খেলোয়াড় অথবা ডাগ আউটে থাকা কোচিং স্টাফদের মধ্যে কেউ যদি এই একই ম্যাচে হলুদ কিংবা লাল কার্ড পান তবে এফএ সেই দলের বিপক্ষে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

কোন দল যদি ঐ একই অপরাধ পুনরায় করে তবে জরিমানার পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। সর্বশেষ আর্সেনাল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচটিতে এই অপরাধের জন্য শাস্তি পেয়েছিল।

প্রিমিয়ার লিগে পরবর্তী ম্যাচে বুধবার ব্রেন্টফোর্ডকে আতিথ্য দিবে আর্সেনাল। এরপর শনিবার এ্যাস্টন ভিলা সফরে যাবে। ভিলার বিপক্ষে শেষ চারটি ম্যাচে মাত্র একটিতে জয়ী হয়েছে গানার্সরা। আগামী সপ্তাহে পূর্ণ তিন পয়েন্ট পেতে হলে আর্সেনালকে নিজেদের সেরাটা দিতে হবে।

বর্তমানে মিকেল আর্তেতার দলের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে ভিলা টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। এবারের মৌসুমে আর্সেনালকে দ্বিতীয় পরাজয়ের স্বাদ দিতে মাঠে নামবে ভিলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১০

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১২

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৩

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৫

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৬

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৭

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৮

রামিসা হত্যা : আসামিদের ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৯

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

২০
X