কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলির গভীর সমুদ্র গবেষণা সহায়তা প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকালে আন্তর্জাতিক সমুদ্র তীর কর্তৃপক্ষ (আইএসএ) আয়োজিত উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে কথা বলেন ড. এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত
৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকালে আন্তর্জাতিক সমুদ্র তীর কর্তৃপক্ষ (আইএসএ) আয়োজিত উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে কথা বলেন ড. এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত

গভীর সমুদ্রে বৈজ্ঞানিক গবেষণায় আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদানে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলিকে অগ্রাধিকার দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকালে যৌথভাবে বাংলাদেশ ও আর্জেন্টিনা এবং আন্তর্জাতিক সমুদ্র তীর কর্তৃপক্ষ (আইএসএ) আয়োজিত উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বুধবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারন্যাশনাল সি বেড অথরিটির (আইএসএ) মহাসচিব মাইকেল লজ এবং টোঙ্গার পররাষ্ট্রমন্ত্রী ফেকিটামোলোয়া উতইকামানু স্বাগত বক্তব্য রাখেন এবং কুক দ্বীপের প্রধানমন্ত্রী মার্ক ব্রাউন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গভীর সমুদ্রে টেকসই ব্যবস্থাপনার সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণার ওপর জোর দেন।

বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশগুলি ‘গভীর সমুদ্র গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনের মাধ্যমে এসডিজি অর্জন ত্বরান্বিত করার জন্য পদক্ষেপ গ্রহনের বৈশ্বিক আহ্বান’ কর্মসূচিতে যোগ দিয়েছে। আহ্বানের আওতায় গভীর সমুদ্র গবেষণায় বিনিয়োগ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১০

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১১

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১২

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১৩

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৪

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৫

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৬

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৭

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৮

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৯

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

২০
X