কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য হলো বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সনদপত্রে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সৌজন্য
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সনদপত্রে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সৌজন্য

ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশনের (ডিএসও) সদস্যপদ গ্রহণ করলো বাংলাদেশ। ডিসিও এর সদস্য রাষ্ট্র হওয়ার সনদে স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ সংগঠনটিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সনদপত্রে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ বিষয়ে প্রতিমন্ত্রী পলক বলেন, ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশনে প্রায় ১৫টি দেশের ৮০০ মিলিয়ন জনগোষ্ঠীর বিশাল একটা বাজার রয়েছে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ডিসিও’র সদস্য হলো। আমরা ডিসিও’র সদস্য হতে পেরে আমাদের চারটি সুযোগ তৈরি হলো। প্রথমটি, বাংলাদেশের ডিজিটাল অন্টারপ্রেনিয়র স্টার্টআপদের ব্যবসা করার সুযোগ হবে। দ্বিতীয়টি, বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ করার সুযোগ তৈরি হবে। তৃতীয়টি, ১৫টি দেশের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ সাইবার নিরাপত্তায় আরো বেশি শক্তিশালী জায়গায় যেতে পারবে। চতুর্থ, স্টার্টআপ পাসপোর্ট নিয়ে কাজ হচ্ছে। অর্থাৎ একটি দেশের স্টার্টআপরা ১৫টি দেশে কাজ করতে পারবে।

তিনি বলেন, এ চারটি ক্ষেত্রেই মূলত ডিসিও সেক্রেটারি জেনারেলের সাথে ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেছি এবং সেই সনদে স্বাক্ষর করেছি। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এর জায়গায় বাংলাদেশ এখন অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য পরিণত হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে যে স্মার্ট বাংলাদেশ রূপকল্পটি পেয়েছি, সেখানে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি গড়ে তোলা হবে। ২০৪১ সালের সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই ডিসিও’র সদস্যপদের ফলে আমাদের লক্ষ্য অর্জনে আরও বেশি এগিয়ে যেতে পারবো।

এ সময় ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেনের সেক্রেটারি জেনারেল মিসেস দীমা আল ইয়াহিয়া এবং বাংলাদেশ অ্যাস্পায়ার টু ইনফরমেশন (এটুআই) এর পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১০

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১১

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১২

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৩

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৪

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৫

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৬

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৭

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৮

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৯

আবারও দেশে ভূমিকম্প

২০
X