কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

তানজিম হাসানের নারী বিদ্বেষমূলক বক্তব্যের প্রতিবাদে মহিলা পরিষদের নিন্দা

তানজিম হাসানের নারী বিদ্বেষমূলক বক্তব্যের প্রতিবাদে মহিলা পরিষদের নিন্দা

জাতীয় ক্রিকেট দলের তরুণ ক্রিকেটার তানজিম হাসানের ফেসবুকে নারী বিদ্বেষমূলক বক্তব্যের প্রতিবাদে আজ বুধবার বাংলাদেশ মহিলা পরিষদ নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিসিবির তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিব গত ১৮ জুলাই ও ৯ সেপ্টেম্বর ফেসবুকে একাধিকবার নারী বিদ্বেষী, অপমানজনক, পশ্চাৎপদ, চরম মৌলবাদী বক্তব্য প্রচার করেছে। যা নারী-পুরুষসহ বাংলাদেশের সমগ্র সমাজের জন্য অপমানজনক ও লজ্জাকরই শুধু নয়, বিষয়টি বাংলাদেশের সংবিধান পরিপন্থি এবং বিসিবির আচরণবিধিরও পরিপন্থি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের একজন তরুণ খেলোয়াড়ের এহেন বক্তব্য প্রচারে বাংলাদেশ মহিলা পরিষদ তীব্র নিন্দা জানায়।

একজন জাতীয় দলের খেলোয়াড় খেলার মাধ্যমে শুধু দেশের জন্য সুনাম অর্জনই করেননা, তারা একটি দেশকে, একটি দেশের জনগণকে বিশ্বদরবারে প্রতিনিধিত্ব করেন। জাতীয় দলের একজন তরুণ ক্রিকেটারের এ হেন পশ্চাৎপদ, মৌলবাদী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার প্রচার, কারো বা কোন গোষ্ঠীর প্ররোচনায় করা হচ্ছে কিনা তা দেখা প্রয়োজন। বিসিবির গঠনতন্ত্রে খেলোয়াড়দের জন্য যে আচরণবিধি রয়েছে তানজিম হাসান পুরোপুরি তা অবমাননা করেছেন।

মহিলা পরিষদ মনে করে এই ধরনের মানসিকতাসম্পন্ন এবং এ ধরনের বক্তব্য প্রচারকারী একজন খেলোয়াড় কোনোভাবেই জাতীয় দলের হয়ে দেশকে প্রতিনিধিত্ব করতে পারেনা। একই সাথে বাংলাদেশ মহিলা পরিষদ দেশের সামগ্রিক ক্রিকেট ব্যবস্থাপনায় জেন্ডার সংবেদনশীলতার উপর গুরুত্ব আরোপ করার দাবি জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X