স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৬:৩৩ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ হারের পরও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হৃদয়-সাকিবের

তাওহীদ হৃদয় ও তানজিম সাকিব । ছবি : সংগৃহীত
তাওহীদ হৃদয় ও তানজিম সাকিব । ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ হওয়া ওয়ানডে সিরিজে দলগতভাবে খুব একটা সফল হতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা। তবে এই হতাশার মাঝেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে কিছু ব্যক্তিগত সাফল্যের সুখবর নিয়ে এসেছে সিরিজটি। বিশেষ করে ব্যাটার তাওহীদ হৃদয় ও পেসার তানজিম হাসান সাকিবের জন্য এটি বিশেষ আনন্দের খবর।

তাওহীদ হৃদয় প্রথম ম্যাচে রান পেলেও ধারাবাহিকতা ছিল না। তবে শেষ দুই ম্যাচে টানা দুই অর্ধশতক করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। শেষ দুই ম্যাচেই ৫১ রান করে দলের লড়াই টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তিনি। এই ধারাবাহিক পারফরম্যান্সের ফলে র‍্যাঙ্কিং তালিকায় তিনি ভালোই অগ্রগতি করেছেন।

উইকেটকিপার-ব্যাটার জাকের আলী শুরু করেছিলেন দারুণভাবে। প্রথম ম্যাচে ৬৪ বলে ৫১ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচে ২৪ এবং শেষ ম্যাচে ২৭ রান করেছেন। এই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিনি এক লাফে ৩২ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৫৯তম স্থানে জায়গা করে নিয়েছেন।

তানজিম হাসান সাকিব সিরিজের তিন ম্যাচে শিকার করেছেন ৬ উইকেট। তার এই বোলিং সাফল্য তাকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে ৯২তম স্থানে নিয়ে এসেছে। এ ছাড়া তাসকিন আহমেদ দুই ধাপ এগিয়ে এখন বোলারদের তালিকায় ২৬তম স্থানে অবস্থান করছেন। তবে মোস্তাফিজুর রহমানের জন্য এই সিরিজ ছিল হতাশার। তিনি ১১ ধাপ পিছিয়ে গিয়ে ৪৬ নম্বরে নেমে গেছেন।

অন্যদিকে ব্যাটারদের মধ্যে কিছুটা হতাশা ছড়িয়েছেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। ৮ ধাপ পিছিয়ে লিটন এখন ৭৮তম স্থানে, শান্ত ৬ ধাপ পিছিয়ে ৩৪তম স্থানে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১০

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১১

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১২

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৩

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৪

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৫

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৭

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৮

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৯

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

২০
X