কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫০ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রচেষ্টা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ সব সময় লড়াইয়ের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) ৭৮তম জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, এখনো ফিলিস্তিনিদের অধিকার পূরণ না হওয়া উদ্বেগজনক। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ইচ্ছুক বলেও জানান তিনি। বিশ্বের ৪০টি দেশে ৫৫টি অপারেশনে নারীসহ এক লাখ ৮৮ হাজার বাংলাদেশি কাজ করেছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। সামাজিক সম্প্রীতি ও বিভিন্ন বিশ্বাসের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানকে ব্যাহত করে এমন কার্যক্রম গুরুতর অপরাধ।

জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের কথাও তুলে ধরেন। তিনি বলেন, তারা ছয় বছর ধরে নিজেদের দেশ ও বাড়িঘর ছাড়া। বাস্তুচ্যুত এসব আরাকানি তাদের দেশে ফিরে যেতে চায়। সেখানে শান্তিতে বসবাস করতে চায়।

জলবায়ু সংকটের গুরুত্বের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হলো বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X